চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারের উন্নয়নগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে: হুইপ স্বপন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:38 অপরাহ্ন 15, জানুয়ারি 2023
in জনপদ, জয়পুরহাট, রাজনীতি
A A
জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সাথে উন্নয়ন বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, আগামী নির্বাচনের জয়লাভের জন্য বর্তমান সরকারের উন্নয়নগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে।

তিনি শনিবার রাত ১০টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন। আগামী ২৯ জানুয়ারি রাজশাহী মাদ্রাসা মাঠে আওয়ামীলীগের বিভাগীয় সমাবেশ সফল করতে মূলত ওই প্রতিনিধি সভার আয়োজন করা হয়।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা।

আগামী নির্বাচনের জয়লাভের জন্য বর্তমান সরকারের উন্নয়ন গুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে উল্লেখ করে আবু সাঈদ আল মাহমুদ স্বপন আরও বলেন, সকল ভেদাভেদ ভুলে দলকে সুসংগঠিত করতে হবে। আওয়ামীলীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকায় দেশের যে পরিমান উন্নয়ন হয়েছে তা বিগত সময়ে হয়নি।

প্রতিনিধি সভায় জেলা আওয়ামীলীগ সভাপতি আরিফুর রহমান রকেট ছাড়াও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল বক্তব্য রাখেন। আগামী ২৯ জানুয়ারি রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় প্রতিনিধি সভায়।

এর আগে কালাই সরকারি মহিলা কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। কালাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মিণফুজুর রহমান মিলন বর্ধিত সভায় সভাপতিত্ব করেন।

Tags: আওয়ামী লীগআবু সাঈদ আল মাহমুদ স্বপনসাংগঠনিক সম্পাদক
Previous Post

চীনে এক মাসে করোনায় ৬০ হাজার মানুষের মৃত্যু

Next Post

নেপালে ৭২ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

Next Post
নেপালে উড়োজাহাজ বিধ্বস্তের সময় ধোঁয়া ও আগুনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালে ৭২ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথিরা বই হাতে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাহিত্য-সংস্কৃতির স্বাদ পেলে দেশ জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মুক্ত থাকে: আসাদুজ্জামান নূর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT