বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার সহজে কথা শুনবে না। আন্দোলন করে দাবি আদায় করা হবে। আন্দোলনের মাধ্যমে তাদের বিদায় করা হবে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হলো। এই সময়ে খালেদা জিয়াকে মুক্তি না দিলে পরিস্থিতির দায় দায়িত্ব সরকারকে নিতে হবে।
মির্জা ফখরুল বলেন, জাতি আজ চরম ক্রান্তি লগ্নে। সবাই ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।









