চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকার ব্যবসায়িক পরিস্থিতি উন্নয়নে পদক্ষেপ নিয়েছে: প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:31 অপরাহ্ন 15, অক্টোবর 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, তার সরকার সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দেশের ব্যবসায়িক পরিস্থিতি উন্নয়নে পদক্ষেপ নিয়েছে।

মঙ্গলবার ১৫ অক্টোবর এক্সেলারেট এনার্জির প্রধান নির্বাহী স্টিভেন কোবোস প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে আসলে তিনি এই কথা বলেন।

এসময় যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান স্টিভেন কোবোস অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করায় প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে বলেন, এতে বাংলাদেশে ব্যবসার আস্থা বাড়বে। তিনি বলেন, আপনি দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর অনেক আগ্রহ রয়েছে। ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সদস্যসহ শীর্ষ কয়েকটি মার্কিন কোম্পানি এখানকার ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে আগ্রহী।

কোবোস বলেন, তার কোম্পানি দেশের এনার্জি সেক্টরে আরও বিনিয়োগ করতে এবং বাংলাদেশে ডিকার্বনেজেশন করার পরিকল্পনা করেছে। তিনি বলেন, তারা স্কেল আপ এবং দেশে তরল প্রাকৃতিক গ্যাসের অবাধ সরবরাহ নিশ্চিত করতে চায়।এসময় অধ্যাপক ইউনূস কোবোস এবং তার ব্যবসায়িক প্রতিনিধিদলকে বলেন, আপনি সঠিক সময়ে এখানে এসেছেন।

বৈঠকে স্টিভেন কোবোসসহ বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ডেরেক ওয়ং এবং র‍্যামন ওয়াংদি, কান্ট্রি ম্যানেজার হাবিব ভূঁইয়া, এসডিজি বিষয়ক সম্পাদক লামিয়া মোরশেদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডিএ) এর চেয়ারম্যান আশিক চৌধুরী ও জ্বালানি সচিব সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

Tags: প্রধান উপদেষ্টাসরকার
Previous Post

হজ গাইড নিয়োগের আবেদনের সময় বৃদ্ধি

Next Post

নেপাল পৌঁছে এইচএসসি’র সুখবর জানলেন আফিদা-শাহেদা

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই খেলোয়াড়ের ছবি, উভয়ই হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপাল পৌঁছে এইচএসসি’র সুখবর জানলেন আফিদা-শাহেদা

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক আবু জাফর. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক আবু জাফর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT