চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:40 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধান উপদেষ্টা ও অতিথি বৈঠকে বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান সরকার শিক্ষা, অর্থনীতি, শ্রম খাত, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন ও ব্যবসায় পরিবেশ-প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

মঙ্গলবার ১০ সেপ্টেম্বর বিকেলে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইর্মা ভ্যান ডুরেন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা বলেন।

এ সময় ডাচ রাষ্ট্রদূত তার দেশের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলেন, নেদারল্যান্ডস কৃষি, সামুদ্রিক সম্পদ, শিল্প, যুব, জ্ঞানভিত্তিক অর্থনীতি, শ্রম, পরিবেশ এবং বন্যা ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী।

সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস ডাচ রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, নেদারল্যান্ডসের নেতৃত্ব ও ব্যবসায়ী সম্প্রদায়সহ দেশটির সঙ্গে তার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। অন্তর্বর্তী সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার কর্মসূচির বাস্তবায়নে তিনি নেদারল্যান্ডস সরকারের সহযোগিতা চান। ড. ইউনূস বলেন, শেখ হাসিনার একনায়কতান্ত্রিক শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে।

প্রধান উপদেষ্টা বলেন, কক্সবাজারের আশ্রয় শিবিরগুলোতে বেড়ে ওঠা রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও প্রশিক্ষণ এমনভাবে দিতে হবে যেন তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়।

ইর্মা ভ্যান ডুরেন আরও উল্লেখ করেন- কৃষি, পানি ও নবায়নযোগ্য জ্বালানিসহ সম্ভাবনাময় বেশ কিছু খাতে আরও বেশি ডাচ বিনিয়োগ নিয়ে আসার জন্য সেদেশের ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানাবেন।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক (সিনিয়র সচিব) লামিয়া মোরশেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কাজী রাসেল পারভেজ, ডাচ উপরাষ্ট্রদূত থিজ ওয়ুডস্ট্রা, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

Tags: প্রধান উপদেষ্টাসরকার
Previous Post

কার্স ও কক্সসহ যাদের নিয়ে পাকিস্তান যাবে ইংল্যান্ড

Next Post

এতো বিদ্যুৎ গেলো কোথায়!

Next Post
বিদ্যুৎ সঞ্চালন লাইনের পোল ও তারের দৃশ্য, সূর্যাস্তের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

এতো বিদ্যুৎ গেলো কোথায়!

ডোনাল্ড লু এর সফর সম্পর্কিত ছবি, যুক্তরাষ্ট্রের প্রতীকী ব্যাকড্রপের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ থেকে ১৬ সেপ্টেম্বর দিল্লি ও ঢাকা সফরে আসবেন ডোনাল্ড লু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT