চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারি ব্যাংকগুলো ঋণ দিতে সক্ষম হলেও আদায়ে দুর্বল: গভর্নর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, অর্থনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ বিতরণে সক্ষম হলেও সময়মতো তা আদায় করতে পারছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, সঠিকভাবে গ্রাহক নির্বাচন করে ঋণ দেওয়া গেলে খেলাপির ঝুঁকি অনেকটাই কমে যায়।

সোমবার ২ ফেব্রুয়ারি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলন (২০২৬)এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

গভর্নর বলেন, সরকারি ব্যাংকগুলোর ওপর দীর্ঘদিন ধরে বিভিন্ন বিধিনিষেধের কারণে অতিরিক্ত সতর্কতা তৈরি হয়েছে। ফলে তারা ঋণ দিতে সক্ষম হলেও আদায় করতে পারছে না। তিনি উল্লেখ করেন, ২০০০ সালের আগেও সরকারি ব্যাংকগুলোর ঋণ প্রবাহ সীমিত ছিল, যা টেকসই মডেল নয়।

ড. আহসান এইচ মনসুর বলেন, “ব্যাংক যদি আমানত সংগ্রহ করেও বৃহৎ অর্থনীতিতে কার্যকর অবদান রাখতে না পারে, তাহলে অর্জন সীমিত হয়ে যায়। সোনালী ব্যাংক বর্তমানে সতর্কতার সঙ্গে ঋণ বিতরণ করছে, তবে এখন সময় এসেছে আরও সাহসীভাবে ঋণ কার্যক্রম সম্প্রসারণের।”

তিনি আরও বলেন, কনজিউমার লেন্ডিং ও হাউজ লেন্ডিং আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ খাত হলেও সরকারি ব্যাংকগুলো এ ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারছে না। বিশেষ করে কনজিউমার লেন্ডিংয়ে সম্ভাবনা থাকা সত্ত্বেও অগ্রগতি সীমিত।

গভর্নর সোনালী ব্যাংককে পূর্ণাঙ্গ বাণিজ্যিক ব্যাংক হিসেবে রূপান্তরের ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, ব্যাংকটি বর্তমানে আংশিকভাবে কমার্শিয়াল নীতিতে পরিচালিত হচ্ছে। এটিকে আরও বিস্তৃতভাবে বাণিজ্যিকভাবে পরিচালনা করে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে।

গত বছরের মুনাফা প্রসঙ্গে তিনি জানান, এটি ব্যাংকের মূলধন ও প্রভিশন ঘাটতি পূরণে সহায়ক হবে। ভবিষ্যতে ব্যাংক লভ্যাংশ প্রদানে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেষে তিনি বলেন, ঋণ প্রদানের ক্ষেত্রে সতর্কতা বজায় রাখতে হবে এবং মাঠপর্যায়ের সক্ষম উদ্যোক্তা ও ভালো এসএমই গ্রাহক চিহ্নিত করতে হবে। পাশাপাশি রফতানি খাতে ব্যাংকের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।

Tags: অর্থনীতিঋণ বিতরণএসএমইখেলাপি ঋণপ্রভিশনবাণিজ্যিক ব্যাংকবাংলাদেশ ব্যাংকব্যাংকিং খাতরেমিট্যান্সলভ্যাংশসরকারি ব্যাংকসোনালী ব্যাংক
Previous Post

কয়েন গেম ‘মোস্তফা’: বাংলাদেশের এক প্রজন্মের হারানো কৈশোর ও উন্মাদনার মহাকাব্য

Next Post

জামিনে মুক্ত ইরানের বিক্ষোভকারী এরফান সোলতানি

Next Post

জামিনে মুক্ত ইরানের বিক্ষোভকারী এরফান সোলতানি

স্বর্ণের গহনা, রেকর্ড স্বর্ণের দাম নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভরিতে সাড়ে ৫ হাজার টাকা কমল স্বর্ণের দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT