চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গভর্নরের দায়িত্ব নেওয়ার সময় কার বয়স কত ছিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:09 অপরাহ্ন 12, জুন 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ portal এর বিশিষ্ট ব্যক্তিদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ৪ জুলাই আব্দুর রউফ তালুকদার যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তখন তার বয়স হবে ৫৭ বছর ১১ মাস। সচিবের দায়িত্ব পালনরত অবস্থাতেই কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পদে আসীন হবেন তিনি। অর্থাৎ সরকারি চাকরি থেকে অবসরের বয়স পূর্ণ হওয়ার আগেই তাকে অবসর নিতে হবে।

আব্দুর রউফ বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব পদে কর্মরত। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ এবং সকল ধরনের সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার শর্তে সরকার তাকে এই পদে নিয়োগ দিয়েছে।

গভর্নরের দায়িত্ব গ্রহণের জন্য তাকে সরকারি চাকরি থেকে আগাম অবসর নিতে হচ্ছে বলে সাধারণে মনে করা হচ্ছে, তিনি হয়তো কিছুটা কম বয়সেই কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পদে আসীন হচ্ছেন। সেটা কিছুটা সত্য হলেও তার চেয়ে অনেক কম বয়সে একাধিক ব্যক্তি গভর্নরের দায়িত্ব পালন করেছেন।

প্রাচীন ছবি, একজন পুরুষের মুখাবয়ব, আনুষ্ঠানিক পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ
দেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সে গভর্নর হয়েছেন এ কে এন আহমেদ। তিনি যখন ১৯৭৪ সালের ১৯ নভেম্বর দায়িত্ব নেন তখন তার বয়স ছিল মাত্র ৪৪ বছর এক মাস ২৬ দিন।

গভর্নরের দায়িত্ব নেওয়ার সময় কার বয়স কত ছিল, তার ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বয়সের হিসেবে দ্বিতীয় সর্বকনিষ্ঠ গভর্নর এ এন হামিদুল্লাহ। বাংলাদেশের প্রথম গভর্নর হিসেবে ১৯৭২ সালের ১৮ জানুয়ারি তিনি দায়িত্ব গ্রহণ করেন। তার বয়স তখন ৪৭ বছর ১০ মাস ২৪ দিন।

প্রাচীন ছবি, সম্ভবত একজন ব্যক্তির পোর্ট্রেট, কালো-সাদা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যংকের তৃতীয় গভর্নর নুরুল ইসলাম ৫২ বছর ছয় মাস ১২ দিন বয়সে ১৯৭৬ সালের ১৩ জুলাই গভর্নর হয়েছিলেন। তিনি দীর্ঘতম সময় প্রায় ১১ বছর গভর্নরের দায়িত্ব পালন করেছেন।

বয়সে ছোট একজন পুরুষের কালো-সাদা ছবি, চশমা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তার পরে শেগুফতা বখত চৌধুরী ১৯৮৭ সালের ১২ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন। তখন তার বয়স ৫৬ বছর তিন মাস ১১ দিন।

বাংলাদেশের একজন গবর্নর, পেশাদার পোশাক পরিহিত, চোখে চশমা, পেছনে গাঢ় নীল পটভূমি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বয়সের হিসেবে পঞ্চম কনিষ্ঠ ড. মোহাম্মদ ফরাশউদ্দিন ৫৬ বছর সাত মাস ১০ দিন বয়সে ১৯৯৮ সালের ২৪ নভেম্বর গভর্নরের দায়িত্ব গ্রহণ করেন।

বয়সে বড় একজন ব্যক্তির ছবি, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তার চেয়ে একটু বেশি ৫৭ বছর ১১ মাস পাঁচ দিন বয়সে দায়িত্ব নিয়েছিলেন খোরশেদ আলম। তিনি দায়িত্ব গ্রহণ করেন ১৯৯২ সালের ২০ ডিসেম্বর।

গভর্নরের দায়িত্ব নেওয়ার সময় কার বয়স কত ছিল, তার ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. আতিউর রহমান ২০০৯ সালের ১ মে যখন দায়িত্ব গ্রহণ করেন তখন তার বয়স ৫৮ বছর এক মাস ২৪ দিন।

গভর্নর বসে আছেন, অফিসে তার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. আতিউরের পূর্বসূরী ড. সালেহউদ্দিন আহমেদ কমবেশি ৬০ বছর বয়সে ২০০৫ সালের ১ মে দায়িত্ব নিয়েছিলন।

বাংলাদেশের গভর্নর, বয়স ৭০ এর দশকে, পেশাদার ও অভিজ্ঞ. Channel i News - চ্যানেল আই নিউজ

ষাট বছর আট মাস ১৭ দিন বয়সে দায়িত্ব নিয়েছিলেন বর্তমান গভর্নর ফজলে কবীর। ২০১৬ সালের ২০ মার্চ থেকে তিনি দায়িত্বে আছেন। চলতি বছর ৪ জুলাই তার মেয়াদ শেষ হবে।

গভর্নরের দায়িত্ব নেওয়ার সময় কার বয়স কত ছিল, তার ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্বও পালন করেছেন একসময়। তিনি গভর্নর হন ২০০১ সালের ২৯ মে। তখন তার বয়স ৬১ বছর ছয় মাস ১৯ দিন। দায়িত্ব গ্রহণের সময় বয়সের হিসেবে তিনি দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ।

আর দায়িত্ব নেওয়ার সময় সবচেয়ে বেশি বয়সী ছিলেন লুৎফর রহমান সরকার। ১৯৯৬ সালের ২১ নভেম্বর তিনি দায়িত্বভার গ্রহণ করেন। তখন তার বয়স ছিল ৬২ বছর নয় মাস ২০ দিন।

Tags: কেন্দ্রীয় ব্যাংকগভর্নরবাংলাদেশ ব্যাংক গভর্নর
Previous Post

‘আমার বয়ফ্রেন্ড আছে’, ডেপের সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে বললেন ক্যামিলি

Next Post

শামীম এস্কান্দারের বিরুদ্ধে দুদকের করা মামলা চলবে: আপিল বিভাগ

Next Post
শামীম এস্কান্দার আদালত ভবনে উপস্থিত, দুদকের মামলা শুনানি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শামীম এস্কান্দারের বিরুদ্ধে দুদকের করা মামলা চলবে: আপিল বিভাগ

মঈন আলি ক্রিকেটার, ক্যাপ তুলে ধরছেন, মাঠে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাককালাম-স্টোকস চাইলে অবসর ভাঙতে প্রস্তুত মঈন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT