চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেলের রানিং স্টাফদের যে আহ্বান জানালেন রেল উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:00 পূর্বাহ্ন 28, জানুয়ারি 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
রেল উপদেষ্টার রেল স্টেশন পরিদর্শন ও সাংবাদিকদের সাথে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রেলের রানিং স্টাফদের সাথে সরকারের আলোচনার দ্বার খোলা আছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রানিং স্টাফদের আন্দোলনের মুখে ট্রেন চলাচল বন্ধ হওয়ার ১০ ঘণ্টা পর আজ (২৮ জানুয়ারি) মঙ্গলবার সকাল দশটায় কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, রেলের রানিং স্টাফদের সকল দাবি পূরণ করার এখতিয়ার রেলপথ মন্ত্রণালয়ের নেই। এটা অর্থ মন্ত্রণালয়ের হাতে। আমরা কথা বলেছি অর্থ মন্ত্রণালয়ের সাথে।

এসময় রানিং স্টাফদের সাথে সরকারের আলোচনার দ্বার খোলা আছে উল্লেখ করে যাত্রীদের ভোগান্তি না বাড়িয়ে রানিং স্টাফদের কাজে ফেরার আহ্বান জানান রেল উপদেষ্টা।

এ সময় তার সঙ্গে উপস্থিত রয়েছেন রেল সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ, বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলামসহ আরও বেশ কয়েকজন কর্মকর্তা।

সকালে ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, রেলওয়ে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম রয়েছে জনশূন্য। প্ল্যাটফর্মে থাকার ট্রেনগুলোর প্রতিটি দরজা লাগানো। আর রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমের সামনে অপেক্ষামান যাত্রীরা। এমনি পরিস্থিতিতে উপদেষ্টাকে পেয়ে ক্ষোভ ঝাড়েন যাত্রীরা।

উল্লেখ্য, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে গেছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। কর্মবিরতির অংশ হিসেবে সোমবার দিবাগত রাত ১২টার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা। ফলে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। যার ফলে সারাদেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। রানিং স্টাফের মধ্যে রয়েছেন ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা।

Tags: ফাওজুল কবির খানরেল উপদেষ্টা
Previous Post

মাদক পাচার মামলায় বেলজিয়াম তারকা গ্রেপ্তার

Next Post

শীতকালে কেন বাড়ে অসুস্থতা, সর্দিকাশি-হাঁপানিতে যা করবেন

Next Post
শীতকালে অসুস্থতা ও ঠাণ্ডা থেকে রক্ষা পেতে পরামর্শ. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতকালে কেন বাড়ে অসুস্থতা, সর্দিকাশি-হাঁপানিতে যা করবেন

বাংলাদেশের ডিপ্লোমেটিক এক্সিলেন্স মেডেল পেয়েছেন সৌদি রাষ্ট্রদূত. Channel i News - চ্যানেল আই নিউজ

'বাংলাদেশ ডিপ্লোমেটিক এক্সিলেন্স মেডেল' পেলেন সৌদি রাষ্ট্রদূত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT