চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নির্বাচনের আগে যে কোনো মূল্যে পরিস্থিতির উন্নতি করবে সরকার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:16 অপরাহ্ন 12, জুলাই 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ, রাজশাহী
A A
চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন আজাদ মজুমদার. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী নির্বাচনের আগে যে কোনো মূল্যে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার। সরকার পরিস্থিতির উন্নতিতে আপ্রাণ চেষ্টা ও দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।

শনিবার (১২ জুলাই) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় গণমাধ্যমে লেভেল প্লেয়িং ফিল্ড করার দাবি জানান সাংবাদিক নেতারা।

মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার সিনিয়র এসিসট্যান্ট প্রেস সেক্রেটারি ফয়েজ আহম্মদ, এসিসট্যান্ট প্রেস সেক্রেটারি শুচিস্মিতা, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহীর উপ-প্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামানসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয়, তখন পরিস্থিতি বিশৃঙ্খল ছিল। ধীরে ধীরে পরিস্থিতি উন্নতিতে আপ্রাণ চেষ্টা করছে, সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে। মিটফোর্ডে খুনের ঘটনায় দ্রুত সময়ে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে। নির্দেশনা দিয়েছেন, ছাড় দেয়ার সুযোগ নেই। যে কোনো মূল্যে নির্বাচনের আগে পরিস্থিতি উন্নতি করাতে হবে। আমাদের বিশ্বাস, পুলিশ দায়িত্ব পালন করবে। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করা আমাদের উদ্দেশ্য। ভোট দিয়ে মানুষ যাতে ভাল অনুভব করেন, সেই চেষ্টা করা হচ্ছে।

সাংবাদিকরা বলেন, বিগত নির্বাচনগুলোতে প্রার্থীদের দ্বারা আমরা প্রতিবন্ধকতার শিকার হয়েছি। পুলিশ প্রশাসনের মাধ্যমে বাধা সৃষ্টি হয়েছে। গোয়েন্দা সংস্থাদের দ্বারা বাধার সৃষ্টি হয়েছে, টেলিফোন পেয়েছি। এগুলো যেন না থাকে। গোপন কক্ষে কে কাকে ভোট দিল, এটা ছাড়া সব অনিয়ম বা সংবাদ কাভার লাইভ করতে পারি। কালো টাকার ছড়াছড়ি বিষয় থাকে। অতীতে হয়রানির শিকার হয়েছি, গোয়েন্দাদের কাছে টেলিফোন পেয়েছি। তথ্য ছিল, প্রচার করতে পারিনি। সেদিন ধীরগতি না, আরও দ্রুতগতির ইন্টারনেট থাকে।

এর পরিপ্রেক্ষিতে আবু কালাম আজাদ বলেন, এগুলা নিয়ে আলোচনা হয়েছে। আগের ৩টা নির্বাচন হয়েছে, সেগুলো প্রকৃত নির্বাচন ছিল না, জনগণের অংশগ্রহণ ছিল না। সেটা নিয়ে আমরা চিন্তিত না। আগামীর নির্বাচন সুষ্ঠু যেন হয়, সেটা এনশিওর করা হবে। প্রায় ৪৭ হাজার কেন্দ্রে ভোটগ্রহণ হবে, সব কেন্দ্রে পুলিশ রাখা সম্ভব হবে না, তবে আনসার থাকবে। তাদের প্রশিক্ষণ দিয়ে বলা হবে। আপনারা (সাংবাদিকরা) কোনো হয়রানির শিকার হবেন না। নির্বাচনী আচরণবিধি থাকে, এবারও থাকবে। আপনারা সেটা ফলো করবেন। এরপরও বাধার সৃষ্টি হলে একজন অফিসারকে ডেজিগনেট করে দেওয়া হবে, তিনি কথা বলে বাধাবিপত্তি দূর করতে কাজ করবেন।

উপ প্রেস সচিব বলেন, সরকার সব পদক্ষেপ নেবে। সরকারের কারও প্রতি কোনো রাগ অনুরাগ নেই। সাংবাদিকরা কোনো রাজনৈতিক দলের দ্বারা হয়রানির শিকার না হন, সেটা দেখা হবে। এবার নিরপেক্ষ থাকবে প্রশাসন। আপনারা প্রশাসনকে জানাবেন, অনিয়ম দেখলে দ্বিধাহীন চিত্তে রিপোর্ট করবেন। আমরা বিশ্বাস করি, সমস্যাগুলো দ্রুত কেটে যাবে।

উপ প্রেস সচিব আরও বলেন, শিগগিরই রাজশাহীতে আন্তর্জাতিক ক্রিকেট আসবে। পাইলট, নাজমুল হোসেন শান্ত সহ আরও অনেক ক্রিকেটার এসেছে। আমার বিশ্বাস, সরকার যেভাবে ভাবছে, এক্সিকিউট করতে পারলে, আরও ভাল ক্রিকেটার রাজশাহীতে পাব। শুধু ক্রিকেট নয়, ফুটবলসহ বিভিন্ন খেলায় আগ্রহী তরুণরা জাতীয় পর্যায়ে স্বাক্ষর রাখতে পারবে। এছাড়া শুধু চীন নয়, জাপান সফরেও প্রধান উপদেষ্টা আম আমদানি নিয়ে আলোচনা করেছেন।

পূর্ণাঙ্গ জ্বালানি তেলের ডিপো স্থাপনের দাবি জানান একজন জ্বালানি ব্যবসায়ী নেতা। আবুল কালাম আজাদ বলেন, জ্বালানি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের কাছে অবশ্যই আমরা বক্তব্য পৌঁছে দেব। সংশ্লিষ্টরা যাচাই করে দেখবেন।

রাজশাহীতে শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থানের দাবি উঠে। তিনি বলেন, শিক্ষা ব্যাপক বিষয়। সংস্কার আসবে। কারিকুলামের পরিবর্তন পরিমার্জন আসবে।

সভায় সাংবাদিক নেতারা বলেন, একটা সরকার কীভাবে ফ্যাসিস্ট হয়ে উঠলো? স্বৈরাচারের সময় গণমাধ্যমের দায় ছিল, বড় ভূমিকা ছিল। গত ১৫ বছরে ৬১ জন সহকর্মী সাংবাদিককে হারিয়েছি, গত আন্দোলনেই আমরা ৬ জন সাংবাদিক হারিয়েছি। সাগর-রুনি খুন হয়ে চলে গেছেন। বৈশ্বিক গণমাধ্যম সূচকে ৪৪ ধাপ পিছিয়েছি। কিন্তু গত এক বছরে আমরা গণমাধ্যমের কোনো সংস্কারই দেখতে পাচ্ছি না। খুন-গুমের সাথে যারা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না। গণমাধ্যমের যারা মালিক ছিলেন, এখনো তারাই আছেন, তারাই নিয়ন্ত্রণ করছেন।

বিগত সরকার ৭-৮টি টিভি বন্ধ করেছিল, আজও তারা ঘুরে দাঁড়াতে পারেনি। মিডিয়ার ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড দরকার। মফস্বলের সাংবাদিকরা অলরাউন্ডার। তাদের নির্দিষ্ট বিট থাকে না, সব বিটেই কাজ করতে হয়। কিন্তু সে মোতাবেক মূল্যায়ন হয় না।

Tags: আইন শৃংখলা পরিস্থিতি
Previous Post

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ডের প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ

Next Post

মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার চায় এলাকাবাসী, শোকের মাতম

Next Post
বিক্ষোভকারীরা রাস্তায় মারামারি ও ধাওয়া করছে, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার চায় এলাকাবাসী, শোকের মাতম

ব্যান্ডের সদস্যরা স্টেজে পারফর্ম করছে, গিটার ও বেস বাজাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসজীবনের বাস্তবতা নিয়ে শিরোনামহীনের নতুন গান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT