চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসসির মাধ্যমে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:26 অপরাহ্ন 04, মার্চ 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী ভাষণে, বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে ৩ হাজার ৪৯৪ চিকিৎসক নিয়োগের সঙ্গে অতিরিক্ত আরও ২ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (৪ মার্চ) উপদেষ্টা পরিষদের ২৩তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এর আগে রাজধানীর তেজগাঁও-এ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জাননো হয়, মব জাস্টিস বা চাঁদাবাজির মতো কোনো কিছুকেই প্রশ্রয় দেবে না অন্তর্বর্তী সরকার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষা উপদেষ্টা হিসেবে উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন অধ্যাপক ড. সিআর আবরার। আগামীকাল বুধবার তার শপথ হওয়ার কথা রয়েছে।

বৈঠকে জাননো হয়, গত বছরের ৮ আগস্ট থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ২২টি উপদেষ্টা পরিষদের বৈঠকে ১৩৫টি সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে বাস্তবায়িত হয়েছে ৯২টি সিদ্ধান্ত। এবারের বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা ২০২৪ বাতিলের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

২৫ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর এ সংঘটিত বিদ্রোহ ও ৭৪ জন শাহদত বরণের শোকাবহ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়েছে।

সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস ইউং এর সংবাদ সম্মেলনে জানানো হয় নতুন একজন উপদেষ্টা নিয়োগের কথা।

আর কোন অরাজকতা সরকার সহ্য করবে না বলে সংবাদ সম্মেলনে জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পিএসসির মাধ্যমে ৩ হাজার ৪৯৪ জন চিকিৎসক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। এর বাইরে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Tags: উপদেষ্টা পরিষদউপদেষ্টা পরিষদের বৈঠক
Previous Post

ভিক্টর ক্লাসিক বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Next Post

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০

Next Post
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০ জনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০

ক্রিকেট ম্যাচে দুই অধিনায়কের শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকা-নিউজিল্যান্ড সেমি: পরিসংখ্যান কী বলছে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT