চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রান্নার কষ্ট লাঘবে নারীদের জন্য এলপিজি কার্ড চালু করবে সরকার: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:04 অপরাহ্ন 27, এপ্রিল 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

নারীদের রান্নার কষ্ট লাঘবে সরকার এলপিজি কার্ড সেবা চালু করবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (২৭ এপ্রিল) সোমবার দুপুরে যশোরের শার্শা উপজেলার উলাশী-যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এই ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, নারীদের স্বাবলম্বী করতে ইতিমধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। এবার তাদের জন্য এলপিজি কার্ড চালু করা হবে, যাতে রান্নায় কোনো কষ্ট না থাকে। আগামী পাঁচ বছরের মধ্যে নারীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনাও আছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন করা। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার পালিয়েছে, এখন দেশ গঠনের পালা। আগামী দুই থেকে চার মাসের মধ্যে বন্ধ হয়ে যাওয়া অনেক কল-কারখানা চালু করা হবে।

কৃষকদের প্রসঙ্গে তিনি বলেন, কৃষকরা দেশের গর্ব। তাদের সহায়তায় ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে।

এছাড়া জনগণের লুণ্ঠিত অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

অনুষ্ঠানে স্থানীয় জনগণকে খাল পুনর্খননে স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ডে যেন কেউ বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

 

Tags: প্রধানমন্ত্রী
Previous Post

পশ্চিমবঙ্গে নির্বাচন: বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত বন্ধের নির্দেশ

Next Post

কারারুদ্ধ সাংবাদিকদের মুক্তি দিতে সরকারের প্রতি সিপিজে’র আহ্বান

Next Post
ছবি: সংগৃহীত

কারারুদ্ধ সাংবাদিকদের মুক্তি দিতে সরকারের প্রতি সিপিজে'র আহ্বান

বাস্তবায়নে ঘাটতি থাকায় কাঙ্ক্ষিত ফল মিলছে না: বিডা চেয়ারম্যান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT