চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:17 পূর্বাহ্ন 15, মার্চ 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পার্সোনাল সেক্রেটারি (পিএস) পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা মো. আব্দুস সালাম। ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পার্সোনাল সেক্রেটারি (পিএস) পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা মো. আব্দুস সালাম। ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পার্সোনাল সেক্রেটারি (পিএস) পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন মো. আব্দুস সালাম। অবশেষে একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা বাহিনীর সফল অভিযানে গ্রেপ্তার হয়েছেন এই হাই-প্রোফাইল প্রতারক।

রোববার (১৫ মার্চ) সকাল ৭টায় রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।

সূত্রে জানা যায়, মো. আব্দুস সালাম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর পিএস পরিচয় ব্যবহার করে আসছিলেন। এই ভুয়া পরিচয়ের আড়ালে তিনি অবৈধ আর্থিক লেনদেন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে নিয়োগ বাণিজ্য এবং সাধারণ মানুষের সঙ্গে নানাবিধ প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। তার সুপরিকল্পিত অপকর্মের সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য পৌঁছায় সরকারের বিভিন্ন পর্যায়ে।

প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই এবং সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে গোয়েন্দা বাহিনীর একটি চৌকসদল আগারগাঁও পানির ট্যাংকি এলাকায় সালামের বাসভবনে অভিযান চালায়। টানা ৬ ঘণ্টার এক রুদ্ধশ্বাস অভিযান শেষে আজ সকাল ৭টায় তাকে গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃত আব্দুস সালামকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার এই প্রতারক চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং তিনি এ পর্যন্ত কত মানুষের কসঙ্গে প্রতারণা করেছেন সে বিষয়ে তথ্য আদায়ের চেষ্টা চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tags: গ্রেপ্তারপ্রতারকপ্রধানমন্ত্রীর কার্যালয়
Previous Post

নেতানিয়াহুর মৃত্যুর খবর গুজব, তিনি ভালো আছেন জানিয়েছে তার কার্যালয়

Next Post

বয়স বিবেচনায় খায়রুল হককে জামিন দিয়েছে হাইকোর্ট

Next Post
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, ছবি: সংগৃহীত।

বয়স বিবেচনায় খায়রুল হককে জামিন দিয়েছে হাইকোর্ট

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ছবি: সংগৃহীত।

জ্বালানি তেল বিক্রিতে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT