চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন উপলক্ষে স্থগিত অন-অ্যারাইভাল ভিসা ফের চালু করল সরকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:24 পূর্বাহ্ন 20, জানুয়ারি 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নির্বাচনকে সামনে রেখে সাময়িকভাবে স্থগিত করা অন-অ্যারাইভাল ভিসা কার্যক্রম আবারও চালু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ফলে আগের নিয়মেই বাংলাদেশে আগত বিদেশি নাগরিকরা বিমানবন্দরে পৌঁছে অন-অ্যারাইভাল ভিসা নিতে পারবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সোমবার (১৯ জানুয়ারি) এই স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। ইতোমধ্যে বিদেশে বাংলাদেশের একাধিক দূতাবাস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এর আগে জানানো হয়েছিল, ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসের জন্য অন-অ্যারাইভাল ভিসা কার্যক্রম স্থগিত থাকবে। সে সময় বাংলাদেশে আসতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে অবস্থিত বাংলাদেশ মিশন থেকে ভিসা সংগ্রহের অনুরোধ করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিদেশ থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র, ভ্রমণের উদ্দেশ্য ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করে ভিসা ইস্যুর নির্দেশনা দেওয়া হয়েছে ইমিগ্রেশন বিভাগকে। যাচাইয়ের সময় কোনো অসঙ্গতি ধরা পড়লে সংশ্লিষ্ট যাত্রীকে ফেরত পাঠানোর ক্ষমতাও থাকবে ইমিগ্রেশনের।

যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, চীন, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, মিশর, তুরস্ক, ব্রুনাই, মালদ্বীপ, ভুটানসহ ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকরা পর্যটন, ব্যবসা, বিনিয়োগ ও চাকরির উদ্দেশ্যে বাংলাদেশে এসে অন-অ্যারাইভাল ভিসা পেয়ে থাকেন।

উল্লেখ্য, ভিসা স্থগিতের সিদ্ধান্তের পর পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।

তিনি জানান, ভ্রমণের সুনির্দিষ্ট ও বৈধ উদ্দেশ্য থাকলে ভিসা নিয়ে বাংলাদেশে আসতে কোনো বাধা নেই, তবে হঠাৎ করে কেউ যেন অযাচিতভাবে দেশে প্রবেশ করতে না পারে সেটিই ছিল মূল লক্ষ্য।

Tags: অন-অ্যারাইভাল ভিসাচালুজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬
Previous Post

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, আগামীকাল প্রতীক বরাদ্দ

Next Post

নতুন পে-স্কেল ২১ জানুয়ারি, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

Next Post
ছবি: সংগৃহীত

নতুন পে-স্কেল ২১ জানুয়ারি, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

ছবি: সংগৃহীত

শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার কথা ভাবছে যুক্তরাজ্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT