চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যালকুলেটরে হিসাব করে সরকারি কর্মকর্তার ‘কমিশন’ দাবি, ভিডিও ভাইরাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:07 পূর্বাহ্ন 23, জুন 2026
in - সেমি লিড, জনপদ, পঞ্চগড়
A A
সরকারি কর্মকর্তার কমিশন দাবি করে ভিডিও ভাইরাল, ক্যালকুলেটর ব্যবহার করে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিভিন্ন সরকারি প্রকল্পের (টিআর, কাবিখা ও কাবিটা) বরাদ্দ থেকে ১৫ শতাংশ হারে কমিশন দাবির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) বিরুদ্ধে। অভিযুক্ত ওই কর্মকর্তার নাম বাবুল চন্দ্র রায়। নিজ কার্যালয়ে বসে প্রকল্প সংশ্লিষ্টদের কাছ থেকে হিসাব কষে কমিশনের টাকা নির্ধারণ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়।

ছড়িয়ে পড়া ওই ভিডিওচিত্রে দেখা যায়, পিআইও বাবুল চন্দ্র রায়ের দপ্তরে ইউনিয়ন পরিষদের (ইউপি) কয়েকজন সদস্য এবং প্রকল্পের সভাপতিরা অবস্থান করছেন। সেখানে ক্যালকুলেটর চেপে বিভিন্ন প্রকল্পের বরাদ্দের বিপরীতে ১৫ শতাংশ হারে কমিশনের হিসাব করছেন ওই কর্মকর্তা। একপর্যায়ে এক ইউপি সদস্য তার প্রকল্পের বরাদ্দের পরিমাণ জানালে পিআইও হিসাব করে বলেন, ‘দুই লাখ ৫৬ হাজার টাকার ১৫ শতাংশ হলে ৩৮ হাজার টাকা আসে।’

এ সময় কমিশনের অঙ্ক শুনে ওই ইউপি সদস্য কিছুটা কমিয়ে নেওয়ার আকুতি জানিয়ে বলেন, ‘স্যার, একটু কম করে নেন। ৩৮ হাজার টাকা দিলে কাজের কোনো লাভই থাকে না।’ এর উত্তরে পিআইওকে বলতে শোনা যায়, মেম্বারদের কোনো দিনই লাভ হয় না। এত দিন ধরে তিনি পিআইও হিসেবে দায়িত্ব পালন করছেন, কিন্তু কোনো মেম্বারকে কখনো লাভের কথা বলতে শোনেননি।

ভিডিওর আরেক অংশে আরও কয়েকটি প্রকল্পের বিপরীতে ২৪ হাজার ও ১৮ হাজার টাকা কমিশনের হিসাব করতে দেখা যায় তাকে। এ সময় উপস্থিত এক ইউপি সদস্য কাজ শতভাগ সম্পন্ন হয়েছে দাবি করে কমিশনের টাকা কমানোর অনুরোধ জানান।

তবে ঘুষ বা কমিশন বাণিজ্যের এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন পিআইও বাবুল চন্দ্র রায়। ভাইরাল হওয়া ভিডিওর কথোপকথন প্রসঙ্গে তার দাবি, ওই ব্যক্তিরা কাজ না করেই বিল তুলে নিতে এসেছিলেন। সেই সূত্র ধরেই এসব কথা হয়েছে, এখানে কমিশন নেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, সংবাদমাধ্যমের মাধ্যমেই তিনি বিষয়টি প্রথম জানতে পেরেছেন। ঘটনাটি জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করা হবে। এছাড়া স্থানীয়ভাবে পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

Tags: ভিডিও ভাইরাল
Previous Post

এআইয়ে অগ্রগতি বিষয়ে ফাইভ আইজের ‘বড় সতর্কতা’

Next Post

রেকর্ড তাপদাহে ফ্রান্সে ১৮ প্রাণহানি, গাড়িতে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

Next Post
প্যারিসের আইফেল টাওয়ার ও পর্যটকরা জলকেলিতে উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ড তাপদাহে ফ্রান্সে ১৮ প্রাণহানি, গাড়িতে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ফুটবল ম্যাচে গোলের জন্য খেলোয়াড়দের প্রতিযোগিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রত্যাবর্তনের গল্পে জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকল আলজেরিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT