দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতি বছরই কমছে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা। আন্তর্জাতিক র্যাংকিংয়েও পিছিয়ে পড়ছে অনেক বিশ্ববিদ্যালয়। এ অবস্থায় শিক্ষা খাতের দিকে সর্বোচ্চ নজর দেওয়ার তাগিদ দিচ্ছে সরকার। শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষা খাতে বিশেষ করে উচ্চ শিক্ষায় সরকার নতুন করে কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে।








