চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণের পকেট কাটার নীতি নিয়েছে সরকার: সিপিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:18 অপরাহ্ন 10, জানুয়ারি 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
কমিউনিস্ট পার্টির পতাকা, লাল ব্যাকগ্রাউন্ডে হ্যামার ও সাইকেল চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিপিবি'র লোগো

টিসিবির ট্রাক সেল বন্ধ, ৪৩ লাখ পরিবার কার্ড বাতিল, নতুন করে ভ্যাট আরোপের ঘটনায় ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সংগঠনটির নেতারা বলেছেন, স্বৈরাচারী সরকারের মত জনগণের পকেট কাটার নীতি নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

সিপিবি’র সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ শুক্রবার ১০ জানুয়ারি এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে এই কথা বলেন।

বিবৃতিতে তারা বলেছেন, জনজীবনের সংকট নিরসনের জন্য মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের বিলোপ, সর্বজনীন রেশন ব্যবস্থা ও ন্যায্য মূল্যের দোকান চালুর দাবি বাস্তবায়ন না করে সরকার টিসিবির কর্মসূচির ট্রাক সেল বন্ধ, ৪৩ লাখ পরিবার কার্ড বাতিল করে প্রায় অর্ধকোটি পরিবারকে কম মূল্যে পণ্য দেওয়া থাকে বঞ্চিত করার যে সিদ্ধান্ত নিয়েছে তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকার সাধারণ মানুষের ওপর অপ্রত্যক্ষ কর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, যেমন সাধারণ মানুষের দৈনন্দিন খাদ্য বিস্কুট, সাধারণ হোটেল, গ্যাসসহ অপরিহার্য পণ্যের ওপর ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। যা সাধারণ মানুষের জীবনকে অতিষ্ট করে তুলবে।

উচ্চ মুদ্রাস্ফীতি এবং আইএমএফের চাপে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত প্রান্তিক, স্থায়ী উপার্জনকারী এবং নিম্ন-মধ্যম আয়ের মানুষের ওপর যে নেতিবাচক প্রভাব পড়বে, তা দেশের অর্থনীতিতেও সংকট তৈরি করবে। এসব সিদ্ধান্ত প্রকারান্তরে স্বৈরাচারী সরকারের মত জনগণের পকেট কাটার নীতি। যা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বিবৃতিতে অবিলম্বে সরকারের এই সিদ্ধান্ত বাতিল, বিদেশে পাচারকৃত অর্থ, খেলাপি ঋণ আদায় ও ধনীদের প্রয়োজনীয় বিশেষ কর আরোপের আহ্বান জানান হয়েছে।

অপর এক বিবৃতিতে ময়মনসিংহে মাজারে হামলা, রানীশংকৈল এর অনুষ্ঠান পণ্ডসহ বিভিন্ন স্থানে ‘মব’ এর নমে অরাজকতা সৃষ্টির তীব্র নিন্দা জানিয়ে, অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত ও এদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনজীবনে নিরাপত্তা বিধানের দাবি জানান হয়েছে।

বিবৃতিতে জনজীবনের সংকট নিরসন ও নিজস্ব দাবি আদায়ে সচেতন এবং সংগঠিত হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

Tags: বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসিপিবি
Previous Post

গাছের সাথে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত

Next Post

শীতে স্থবির উত্তরের জনজীবন

Next Post
ঘন কুয়াশায় ঢাকা রাস্তা, দুইজন বাইসাইকেল চালক ও পথচারী. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতে স্থবির উত্তরের জনজীবন

ঢাকা ড্রিমস কনসার্টের শিল্পীদের গ্রুপ ছবি, বিভিন্ন শিল্পী ও সংগীতজ্ঞ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ঢাকা ড্রিমস’ কনসার্টের নতুন তারিখ ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT