সচিবালয়ে আগুনের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে প্রধান করে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে। অগ্নিকা-ের ঘটনায় বিকেলে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। আগুনে পাঁচটি মন্ত্রনালয়ের নথি পুড়ে গেছে বলেও জানানো হয়েছে।








