চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সর্বজনীন পেনশন স্কিমে’ যুক্ত হচ্ছে সরকারি চাকরিজীবীরাও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:26 অপরাহ্ন 06, জুন 2024
in - সেমি লিড, অর্থনীতি, বাংলাদেশ
A A
সরকারি চাকরিজীবীদের জন্য সর্বজনীন পেনশন স্কিমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু আমৃত্যু এ দেশের মানুষের অর্থনৈতিক ও সামাজিক মুক্তির পাশাপাশি একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, স্বায়ত্ত্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের ইতোমধ্যে ‘সর্বজনীন পেনশন স্কিম’ ব্যবস্থার আওতাভুক্ত করা হয়েছে। শীঘ্রই অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়গপ্রাপ্তদের জন্যও আমরা এ ব্যবস্থা শুরু করতে যাচ্ছে।

আজ (৬ জুন) বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনা এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, শীঘ্রই অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়গপ্রাপ্তদের জন্যও আমরা এ ব্যবস্থা ১ জুলাই ২০২৫ হতে চালু করব। সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার ফান্ড পরিচালনা ব্যয় সরকার বহন করায় এবং বিনিয়োগ মুনাফা জামাকারীদের মধ্যে বিভাজন হওয়ায় এটি হবে বিশ্বের অন্যতম আকর্ষণীয় পেনশন স্কিম।

তিনি বলেন, বঙ্গবন্ধু আমৃত্যু এ দেশের মানুষের অর্থনৈতিক ও সামাজিক মুক্তির পাশাপাশি একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজের অংশ হিসেবে দেশের ১৮ বছর বয়সের বেশি জনগোষ্ঠীকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনার লক্ষ্যে সর্বজনীন পেনশনের ধারণাটিকে ২০০৮ সালের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করেন। এর ধারাবাহিকতায় ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন ২০২৩’ মহান সংসদ কর্তৃক অনুমোদনের পর অর্থ বিভাগ ‘সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা, ২০২৩’ জারী করে এবং প্রধানমন্ত্রী গত ১৭ আগস্ট ২০২৩ তারিখ সর্বজনীন পেনশন কার্যক্রমের উদ্বোধন করেন। এ উদ্যোগ বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী জনকল্যাণমূখী এবং মানুষের আর্থিক মুক্তির সনদ হিসেবে বিবেচিত হবে।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, সর্বজনীন পেনশন ৪টি স্কিম নিয়ে যাত্রা শুরু করে। পেনশন সুবিধা পান এমন সকল সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের আমরা সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় নিয়ে আসবো। স্বায়ত্ত্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের ইতোমধ্যে এ ব্যবস্থার আওতাভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, শীঘ্রই অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়গপ্রাপ্তদের জন্যও আমরা এ ব্যবস্থা ১ জুলাই ২০২৫ হতে চালু করব। সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার ফান্ড পরিচালনা ব্যয় সরকার বহন করায় এবং বিনিয়োগ মুনাফা জমাকারীদের মধ্যে বিভাজন হওয়ায় এটি হবে বিশ্বের অন্যতম আকর্ষণীয় পেনশন স্কিম। ১৮ বছরের অধিক সকল বয়স্ক জনগোষ্ঠীকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনা সম্ভব হলে সকলেই একটি সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতাভুক্ত হবেন যা ভবিষ্যতে তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে।

Tags: জাতীয় বাজেটবাজেট ২০২৪-২০২৫সর্বজনীন পেনশনসর্বজনীন পেনশন স্কিম
Previous Post

আদালতে আসামির জন্য খাঁচা থাকা প্রশ্নে হাইকোর্টের রুল

Next Post

৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

Next Post
বাংলাদেশের সংসদে বাজেট বক্তৃতা দিচ্ছেন অর্থমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

নতুন সিম কার্ডের জন্য ট্যাক্সের বিষয়বস্তু দেখাচ্ছে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন সিম কার্ডে সরকারকে ট্যাক্স দিতে হবে ৩০০ টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT