চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেনজীরকে দেশে এনে বিচার করা বিষয়ে যে বার্তা সরকারের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:33 অপরাহ্ন 02, আগস্ট 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
Benazir in a formal setting, wearing a blue shirt with white dots. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাতের সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, প্রয়োজনীয় তথ্য বিনিময়ের কাজ এগিয়ে চলছে এবং খুব শিগগিরই তাকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা সম্ভব হবে বলে সরকার আশা করছে।

রোববার (২ আগস্ট) দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার অগ্রগতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পরে আরেকটি অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকারের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সরকারের যোগাযোগ চলছে এবং কাগজপত্র আদান-প্রদান হয়েছে। তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কিছু নির্দিষ্ট তথ্য চেয়েছে। আমরা সেই তথ্য সরবরাহ করেছি। কাজ চলছে। আমরা আশা করছি খুবই শিগগিরই অভিযুক্ত আসামি বেনজীরকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচারকাজ সম্পন্ন করা যাবে।’

সংযুক্ত আরব আমিরাতে বেনজীর আহমেদের জামিন পাওয়ার খবর নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ‘এটি সংযুক্ত আরব আমিরাতের নিজস্ব আইনি প্রক্রিয়ার বিষয়। আমাদের সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের সঙ্গে যোগাযোগ করবে। এরপর পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

এর আগে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, সংযুক্ত আরব আমিরাতে বেনজীর আহমেদ জামিন পেয়েছেন। তবে এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র এ এইচ এম শাহাদাত হোসেন।

গত জুন মাসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে বেনজীর আহমেদকে গ্রেপ্তারের তথ্য জানিয়ে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার কথা বলেছিলেন।

এছাড়া গত ১৬ জুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, প্রত্যর্পণ চুক্তি না থাকলেও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বেনজীর আহমেদকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, ইন্টারপোলে গ্রেপ্তারি পরোয়ানার কপি পাঠানো হবে এবং তাকে ফেরাতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আবেদনও করা হয়েছে।

চিফ প্রসিকিউটর আরও জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ছয় থেকে সাতটি মামলার তদন্ত চলমান রয়েছে।

Tags: আরব আমিরাতপররাষ্ট্র প্রতিমন্ত্রীসাবেক আইজিপি
Previous Post

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুটের অভিযোগ, গুলিবিদ্ধসহ আহত ৩

Next Post

এনসিপির গাড়িবহরে হামলার মামলায় ১১ আসামির অন্তর্বর্তীকালীন জামিন

Next Post
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশদ্বার, ছাত্র ও কর্মচারীদের জন্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

এনসিপির গাড়িবহরে হামলার মামলায় ১১ আসামির অন্তর্বর্তীকালীন জামিন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইউএইতে বেনজীরের জামিন বাতিলে আইনি লড়াইয়ে সরকার, ল ফার্ম নিয়োগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT