চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্বালানি সাশ্রয়ে সরকারের ভাবনায় ওয়ার্ক ফ্রম হোম ও অনলাইন ক্লাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:58 অপরাহ্ন 30, মার্চ 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি খাতে তৈরি হওয়া চাপ সামাল দিতে সাপ্তাহিক ছুটি বাড়ানো, সরকারি কর্মকর্তাদের সপ্তাহে একাধিক দিন ঘরে বসে কাজের সুযোগ দেওয়া এবং অফিস সময়সূচিতে পরিবর্তন আনার মতো একগুচ্ছ সাশ্রয়ী পদক্ষেপ বিবেচনা করছে সরকার। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে আংশিকভাবে অনলাইন ক্লাস চালুর বিষয়টিও সক্রিয় আলোচনায় রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সব সরকারি সংস্থাকে জ্বালানি সাশ্রয় নিয়ে নিজস্ব প্রস্তাব তৈরি করতে বলা হয়েছে। এসব প্রস্তাব আগামী মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে। আলোচনায় থাকা অন্তত আটটি পদক্ষেপের মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটিতে বাড়তি একদিন যোগ করা অথবা কর্মকর্তাদের সপ্তাহে দুদিন ‘ওয়ার্ক ফ্রম হোম’ সুবিধা দেওয়া।

এছাড়া অফিসের কার্যক্রম দিনের শুরুতে এগিয়ে আনা কিংবা মোট কর্মঘণ্টা কমিয়ে আনার প্রস্তাবও রয়েছে। বিদ্যুৎ খরচ কমাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহের অর্ধেক ক্লাস অনলাইনে নেওয়ার বিষয়টিও বিবেচনায় আছে।

কর্মকর্তারা জানিয়েছেন, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মন্ত্রিসভায় আলোচনা শেষে ঠিক করা হবে কোন পদক্ষেপগুলো কার্যকর করা হবে।

জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমানোতেও বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। অপ্রয়োজনীয় সরকারি ঋণ গ্রহণ পরিহার এবং কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কঠোর বিধিনিষেধ আরোপের প্রস্তাবও আলোচনার টেবিলে রয়েছে।

বর্তমানে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের উচ্চমূল্য, আমদানিতে বাড়তি ব্যয় এবং ডলার সংকটের প্রেক্ষাপটে এই কৃচ্ছ্রসাধন কর্মসূচি নেওয়ার কথা ভাবা হচ্ছে। ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় দেশে জ্বালানি সংকটের চাপ আরও বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Tags: অনলাইন ক্লাসওয়ার্ক ফ্রম হোমজ্বালানি সংকটজ্বালানি সাশ্রয়
Previous Post

শুটিংস্পটে রাহুলের অস্বাভাবিক মৃত্যু, নিরপেক্ষ তদন্ত চাইলেন সুদীপ্তা

Next Post

শত কোটির দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Next Post
ছবি: সংগৃহীত

শত কোটির দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

'ইরানে মার্কিন সেনা পাঠাতে কংগ্রেসের অনুমোদন থাকা উচিত'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT