চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিডিপিতে পর্যটন খাতের অবদান ৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের: পর্যটন সচিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:15 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2026
in বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

দেশের পর্যটন খাতের একটি দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা ও অর্থনৈতিক লক্ষ্যের কথা উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার বলেন, বর্তমানে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) পর্যটন খাতের অবদান মাত্র ২ থেকে ৩ শতাংশ। সরকারের লক্ষ্য হলো ডিজিটাল রূপান্তর ও সঠিক নীতিমালার মাধ্যমে এই অবদানকে ৭ শতাংশে উন্নীত করা।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, এই লক্ষ্যে দেশের পর্যটন খাতের প্রকৃত চিত্র নিরূপণে একটি ‘স্যাটেলাইট অ্যাকাউন্ট’ তৈরির কাজ চলছে, যা আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

“ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন” (ডিজিটাল এজেন্ডা এন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু রিডিজাইন ট্যুরিজম) এই বৈশ্বিক প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশে রোববার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বিশ্ব পর্যটন দিবস ২০২৬-এর নানা বর্ণিল আয়োজন। পর্যটন খাতকে দেশের অর্থনীতির অন্যতম মূল চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করার প্রত্যয় নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড যৌথভাবে এই কর্মসূচির পরিকল্পনা করেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের পর্যটন ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার (র‍্যালি) মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

র‍্যালিতে আবহমান বাংলার জীবনধারা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য এবং ঢাকার ঐতিহ্যবাহী সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়। এরপর একটি সাইকেল র‍্যালি এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিশেষ ‘গাইডেড সিটি ট্যুর’-এর আয়োজন করে বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিপিসি)। এছাড়াও দিবসটি উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশন তাদের সব হোটেল ও মোটেলে আজ এক দিনের জন্য ৫৪ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে।

আয়োজকেরা জানান, এবারের বিশ্ব পর্যটন দিবসের মূল ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ৩ অক্টোবর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সেখানে ১২টি থিমভিত্তিক বিশেষ প্রদর্শনী স্টল থাকবে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে পর্যটন গন্তব্যের ভার্চুয়াল অভিজ্ঞতা ও টাইম ট্রাভেলের মতো আধুনিক প্রযুক্তির প্রদর্শনী করা হবে।

পাশাপাশি, দেশের পর্যটন শিল্পের ইতিহাসে এবারই প্রথম প্রবর্তন করা হচ্ছে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’। টেকসই পর্যটন উন্নয়ন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, ঐতিহ্য সংরক্ষণ এবং নারী ও তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার স্বীকৃতিস্বরূপ মোট ১৩টি ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হবে।

বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র ডিজিটাল মাধ্যমে দেশের সৌন্দর্য তুলে ধরাই যথেষ্ট নয়; মাঠপর্যায়ে পর্যটকদের নিরাপত্তা, পরিচ্ছন্ন শৌচাগার, নিরাপদ পানি এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমেই কেবল বাংলাদেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে রূপান্তর করা সম্ভব। এই লক্ষ্যকে সামনে রেখে ২৮ সেপ্টেম্বর অংশীজনদের সাথে এবং ৩০ সেপ্টেম্বর উৎস দেশগুলোর বিদেশি কূটনীতিকদের সাথে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে, যাতে বাংলাদেশে আন্তর্জাতিক পর্যটকদের আগমন আরও বৃদ্ধি করা যায়।

Tags: পর্যটন খাতের অবদানপর্যটন সচিববিশ্ব পর্যটন দিবস ২০২৬
Previous Post

খালি হাতে ফিরছে অনেক আশা নিয়ে যাওয়া বাংলাদেশের এই দলটি

Next Post

ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজে ভাঙচুর, গ্রেপ্তার ৩

Next Post
ছবি: সংগৃহীত

ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজে ভাঙচুর, গ্রেপ্তার ৩

দুটি মানুষ প্রেমের গল্পের দৃশ্য দেখছেন, একে অপরের দিকে তাকিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধি ‘রইদ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT