চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ মিনারে শিল্পগুরু মুস্তাফা মনোয়ারকে গার্ড অব অনার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:15 অপরাহ্ন 30, জুন 2026
in - টপ লিড নিউজ, বিনোদন
A A
শহীদ মিনারে শিল্পগুরু মুস্তাফা মনোয়ারের গার্ড অব অনার. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের শিল্প-সংস্কৃতির অন্যতম অগ্রপথিক, বরেণ্য চিত্রশিল্পী, পাপেট আন্দোলনের পথিকৃৎ ও একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ১২টা ৪৫ মিনিটে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রের পক্ষ থেকে এই সম্মান প্রদর্শনের মাধ্যমে দেশের শিল্প-সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

এর আগে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেমে আসে মানুষের ঢল। শিল্পী, সাহিত্যিক, নাট্যজন, সংস্কৃতিকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেন এই শিল্পগুরুকে। একে একে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

গার্ড অব অনারের সময় উপস্থিত মানুষের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। রাষ্ট্রীয় সম্মানের মধ্য দিয়ে বিদায় জানানোর এই মুহূর্তে অনেকেই নীরবে প্রিয় শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

রাষ্ট্রীয় সম্মাননা পর্ব শেষে মুস্তাফা মনোয়ারের মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে, যেখানে অনুষ্ঠিত হয় তাঁর দ্বিতীয় নামাজে জানাজা। এরপর তাঁকে নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে, যেখানে দীর্ঘদিন শিক্ষকতা করে তিনি গড়ে তুলেছেন অসংখ্য শিল্পী ও সৃজনশীল মানুষ।

সব শেষ এই শিল্পীকে নেয়া হবে চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ২টায় হবে তৃতীয় জানাজা, সেখান থেকে দাফনের জন্য বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হবে এই কিংবদন্তীর মরদেহ।

Tags: গার্ড অব অনারচিত্রশিল্পীপাপেটমুস্তাফা মনোয়ারলিড বিনোদনশহীদ মিনার
Previous Post

‘দেশে শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে দায়িত্বশীল হতে হবে’

Next Post

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ১০৮ হটস্পট চিহ্নিত: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুল জলাবদ্ধতা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ১০৮ হটস্পট চিহ্নিত: মির্জা ফখরুল

চীনা শিল্পপতি ধন্যবাদ জানাচ্ছেন, মুখে হাসি ও প্রার্থনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের আদালতে চীনা শিল্পপতির ৩০ বছরের কারাদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT