চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহজ জয়ে ফেডারেশন কাপের সেমিতে বসুন্ধরা কিংস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:10 অপরাহ্ন 16, এপ্রিল 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বসুন্ধরা কিংসের ফুটবল দল মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের ছুটি শেষে বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির মধ্যকার ম্যাচ  দিয়ে মাঠে ফিরলো দেশের ঘরোয়া ফুটবল। ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে পুরনো ঢাকার দলটিকে হারিয়ে সেমিফাইনালের টিকেট কেটেছে কিংস। আসরের প্রথম দল হিসেব এর আগে সেমি নিশ্চিত করে ঐতিহ্যবাহী মোহামেডান।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে ২-০ গোলে জিতেছে বসুন্ধরা কিংস। লিগের দুইবারের চ্যাম্পিয়নদের জয়ের ম্যাচে গোল দুটি করেছেন সোহেল রানা ও এমফন উদোহ।

কিংসের আগ্রাসী আক্রমণভাগের সামনে রহমতগঞ্জের প্রতিরোধ টিকে কেবল ২৪ মিনিট। রবসন রবিনহোর কাছ থেকে বল পেয়ে জোরালো শটে দলকে এগিয়ে দেন সোহেল রানা। ফলে ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় অস্কার ব্রুজোনের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় কিংস। সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে রহমতগঞ্জও। ৬২ মিনিটে রবিনহোর থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন উদোহ।

ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে ফর্টিস এফসি ও আবাহনীর মধ্যকার চতুর্থ কোয়ার্টার ফাইনালের জয়ী দল।

Tags: গোপালগঞ্জফেডারেশন কাপবসুন্ধরা কিংসরহমতগঞ্জলিড স্পোর্টসসোহেল রানা
Previous Post

দর্শক টানছে ‘ওমর’, টিকেট কিনলে ডিনারের সুযোগ

Next Post

বান্দরবানে সেনা অভিযানে কেএনএফ’র ৯ সদস্য আটক

Next Post
বান্দরবানের পাহাড়ি এলাকা সবুজ বনভূমি ও পাহাড়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানে সেনা অভিযানে কেএনএফ’র ৯ সদস্য আটক

বাংলাদেশ ও ভারতের মেয়েদের ক্রিকেট ম্যাচের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

যাদের নিয়ে বাংলাদেশে আসছে ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT