চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপত্তা পরীক্ষা চলাকালে ৩ কোম্পানির সিস্টেমে প্রবেশ করল গুগলের এআই ‘জেমিনি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:05 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জেমিনি সাইবার নিরাপত্তা সক্ষমতা পরীক্ষার সময় ইন্টারনেটের মাধ্যমে অন্য তিনটি কোম্পানির সিস্টেমে অননুমোদিতভাবে প্রবেশ করে। গুগলের কোনো এআই সিস্টেমের স্বয়ংক্রিয়ভাবে এমন কাজ করার এটিই প্রথম জানা ঘটনা বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, স্বাধীন সাইবার নিরাপত্তা মূল্যায়নকারী প্রতিষ্ঠান ইরেগুলার মে মাসে জেমিনির সক্ষমতা যাচাইয়ের জন্য পরীক্ষা চালায়। ওই পরীক্ষার সময় তিনটি প্রতিষ্ঠানের সিস্টেমে প্রবেশের ঘটনা ঘটে।

ইরেগুলারের এক মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় এমন একটি সমস্যার ব্যবহার হয়েছিল, যা অন্যান্য এআই ল্যাবের ক্ষেত্রেও দেখা গেছে। সংশ্লিষ্ট সব এআই ল্যাবকে জুলাইয়ের শেষ দিকে বিষয়টি জানানো হয়।

মুখপাত্র বলেন, আমাদের পক্ষের জানা সব সমস্যা কয়েক সপ্তাহ আগেই সমাধান করা হয়েছে।

এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও গুগল তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এর আগে ইরেগুলারের সঙ্গে সংশ্লিষ্ট একই ধরনের কয়েকটি ঘটনা প্রকাশ্যে এনেছে মেটা, অ্যানথ্রপিক ও ওপেনএআই। মেটা আগস্টে জানিয়েছিল, তাদের ঘটনায় কোনো স্যান্ডবক্স থেকে বেরিয়ে আসা বা জটিল সাইবার হামলার ঘটনা ঘটেনি। অন্যদিকে, এআই সাইবার নিরাপত্তা পরীক্ষা নিরাপদভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় নীতিমালা তৈরিতে কাজ করছে বলে জানিয়েছে ইরেগুলার।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, একটি ঘটনায় জেমিনি একের পর এক পাসওয়ার্ড অনুমান করতে থাকে এবং শেষ পর্যন্ত একটি সুরক্ষিত সিস্টেমে প্রবেশ করতে সক্ষম হয়।

অন্য দুটি ঘটনায় জেমিনি একটি উন্মুক্ত অনলাইন রিপোজিটরিতে থাকা লগইন তথ্য বা ক্রেডেনশিয়াল খুঁজে পায়। পরে ওই তথ্য ব্যবহার করে সুরক্ষিত সিস্টেমে প্রবেশ করে।

এআই এজেন্টগুলোকে যখন আরও বেশি স্বায়ত্তশাসন এবং ইন্টারনেট ও কম্পিউটার ব্যবস্থায় সরাসরি প্রবেশাধিকার দেওয়া হচ্ছে, তখন এ ধরনের ঘটনা এআই নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

Tags: এআইগুগল
Previous Post

তৃতীয় দেশে অভিবাসীদের পাঠানোর ট্রাম্পের নীতি আটকাল আদালত

Next Post

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহারের অভিযোগ, আইআইটি বোম্বের শিক্ষার্থীর আত্মহত্যা

Next Post
ছবি: সংগৃহীত

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহারের অভিযোগ, আইআইটি বোম্বের শিক্ষার্থীর আত্মহত্যা

কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT