চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাট-জিপিটিকে টেক্কা দিতে ‘বার্ড’ চালু করেছে গুগল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:42 পূর্বাহ্ন 22, মার্চ 2023
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
গুগলের লোগো সামনে একজন ব্যক্তি মোবাইল ফোন ব্যবহার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কথোপকথনের জন্য ‘বার্ড’ নামক একটি পরীক্ষামূলক এআই পরিষেবা চ্যাটবট চালু করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট প্রতিষ্ঠান গুগল। আপাতত কিছু নির্দিষ্ট দেশের ব্যবহারকারী এই চ্যাটবট ব্যবহারের সুযোগ পাচ্ছেন।

মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, গতকাল মঙ্গলবার ২১ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে গুগল তাদের নতুন এআই ফিচারটি চালু করেছে।

গত মাসেই তারা তাদের চ্যাটবট বার্ড চালু করার বিষয়ে ঘোষণা করেছিল।

বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে চ্যাট এর মাধ্যমে লিখিত প্রতিক্রিয়া জানানোর জন্য মূলত বার্ডকে ডিজাইন করা হয়েছে। গুগলের এই প্রযুক্তিকে বর্তমানের বহুল জনপ্রিয় চ্যাট-জিপিটির সাথে প্রতিযোগিতা করার মত টুলস হিসাবে দেখা হচ্ছে।

গুগলের পণ্য বিষয়ক প্রধান জ্যাক ক্রাউসিক বলেছেন, “আপনাদের কার্যকারিতা, ধারণা এবং কৌতূহলকে আরও বাড়িয়ে তুলতে বার্ড ব্যবহার করতে পারেন৷”

গুগলের পণ্য বিভাগের ভিপি সিসি সিয়াও এবং গবেষণার ভিপি এলি কলিন্স গতকাল মঙ্গলবার ব্লগ পোস্টের মাধ্যমে বলেন, “আরও বেশি বই পড়ার লক্ষ্যে পৌঁছাতে, কোয়ান্টাম পদার্থবিদ্যাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে বা একটি ব্লগ পোস্টের রূপরেখা দিয়ে আপনার সৃজনশীলতাকে উজ্জীবিত করতে আপনি বার্ডের টিপস নিতে পারেন।”

পোস্টে আরও বলা হয় “আমরা বার্ড তৈরি করতে গিয়ে এখন পর্যন্ত অনেক কিছু শিখেছি, একে উন্নত করার জন্য ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার প্রয়োজন।”

বার্ড চালু করার আগে এর বিষয়ে গুগলের সিইও সুন্দর পিচাই বলেছিলেন, “গুগলের ল্যাংগুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপ্লিকেশন এর উপর ভিত্তি করে বার্ডকে প্রস্তুত করা হবে যা আমাদের বৃহৎ ভাষার মডেলগুলির শক্তি, বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার সাথে সাথে জ্ঞানের বিস্তৃতিকে একত্রিত করার চেষ্টা করবে।”

Tags: এআইকৃত্রিম বুদ্ধিমত্তাগুগলগুগলের সিইও সুন্দর পিচাইচ্যাটবটতথ্যপ্রযুক্তিসার্চ ইঞ্জিন
Previous Post

সিরিজ নির্ধারণী ম্যাচেও বৃষ্টির চোখ রাঙানি

Next Post

সুখী দেশের শীর্ষে থাকা ফিনল্যান্ডের মানুষ কেন এতো সুখী?

Next Post
বন্ধুদের সাথে হাস্যোজ্জ্বল পরিবার, শহরের ব্যস্ত রাস্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

সুখী দেশের শীর্ষে থাকা ফিনল্যান্ডের মানুষ কেন এতো সুখী?

চীনের শান্তি পরিকল্পনায় যুদ্ধ শেষ হতে পারে, রাশিয়া ও চীন সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের শান্তি পরিকল্পনায় যুদ্ধ শেষ হতে পারে, ইউক্রেন-পশ্চিমারা প্রস্তুত নয়: পুতিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT