চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সঞ্চয়পত্রে আসছে সুখবর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:16 পূর্বাহ্ন 09, জানুয়ারি 2025
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
জাতীয় সঞ্চয়পত্রের পত্রিকা, বাংলাদেশ সরকারের সঞ্চয়পত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য সুখবর আসছে। আর্থিক প্রতিষ্ঠানসহ অন্যান্য খাতের আমানতের সুদহারের সঙ্গে সমন্বয় করেই বাজারভিত্তিক নতুন সুদহার ঠিক করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। 

অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, জাতীয় সঞ্চয় স্কিমগুলোর সুদের হার পুননির্ধারণের প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। যা শিগগিরই অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রজ্ঞাপন আকারে জারি করবে।

বাজারে অন্যান্য আমানতের সুদহার বৃদ্ধি বা হ্রাস পাওয়ার সঙ্গে সঞ্চয়পত্রের সুদহারও ওঠানামা করবে। অর্থ মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী পর্যায়ে বাজারভিত্তিক সুদহার ঠিক করতে নির্দেশ দেওয়া হয়েছে। মূলত অভ্যন্তরীণ ঋণের ঝুঁকি মোকাবিলায় এ সিদ্ধান্ত বাস্তবায়নে বিবেচনায় নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সঞ্চয়পত্রের সুদহার অন্তত এক শতাংশ বৃদ্ধি করা হচ্ছে।

অনুমোদিত প্রস্তাবনায় বলা হয়, সরকারের নগদ ও ঋণ ব্যবস্থাপনা কমিটি (সিডিএমসি) জুন মাসে জানুয়ারি–জুন সময়ের জন্য এবং ডিসেম্বর মাসে জুলাই–ডিসেম্বর সময়ের জন্য সঞ্চয়পত্রের সুদহার, মেয়াদপূর্তির পূর্বে নগদায়নের সুদহার এবং প্রিমিয়াম নির্ধারণ করবে। তবে ওয়েজ আর্নার বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এ সংস্কারের আওতাবহির্ভূত থাকবে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে ব্যাংকগুলো সাধারণত স্থায়ী আমানতে ৯ থেকে ১১ শতাংশ সুদ দেয়। তবে কিছু ব্যাংক ১৩ শতাংশ পর্যন্ত সুদ প্রদান করছে। অন্যদিকে সঞ্চয়পত্রে বর্তমানে ১১ থেকে সাড়ে ১১ শতাংশ সুদ পান গ্রাহক।

আগে ব্যাংক আমানাতের চেয়ে সঞ্চয়পত্রে অনেক বেশি মুনাফা দেওয়া হতো। এসব দিক বিবেচনায় নিয়ে নতুন পদ্ধতি অনুযায়ী, নতুন হারে ৭ লাখ ৫০ হাজার টাকার নিচের বিনিয়োগকারীরা পাবেন ১২ দশমিক ৪০ শতাংশ। আর ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগকারীরা পাবেন সামান্য কম, অর্থাৎ ১২ দশমিক ৩৭ শতাংশ।

অন্যগুলোর ক্ষেত্রেও এভাবে দুটি করে হার হবে। বরাবরের মতো নতুন হারেও সবচেয়ে বেশি সুবিধা পাবেন পেনশনার সঞ্চয়পত্রের বিপরীতে বিনিয়োগকারীরা। ৭ লাখ ৫০ হাজার টাকার নিচের বিনিয়োগকারীরা পাবেন ১২ দশমিক ৫৫ শতাংশ। এর বেশি বিনিয়োগকারীরা পাবেন ১২ দশমিক ৩৭ শতাংশ। তবে মেয়াদপূর্তির আগে ভাঙালে সব সঞ্চয়পত্রের বিপরীতেই মুনাফার হার কমবে।

নতুন হার ১ জানুয়ারি থেকে প্রযোজ্য হওয়ার কথা বলা হলেও এরই মধ্যে আট দিন পার হয়ে গেছে এবং আইআরডির প্রজ্ঞাপন হতে আরও কয়েক দিন লাগতে পারে। এই সময়ে বিনিয়োগ হয়েছে এবং আরও হবে। সে ক্ষেত্রে কী হবে? এ বিষয়ে জানতে চাইলে অর্থ বিভাগের সূত্রগুলো জানায়, একটি উপায় বের করা হবে। আর আইআরডি প্রজ্ঞাপন করলে আগের তিন ধাপসংবলিত প্রজ্ঞাপনটি বাতিল হয়ে যাবে।

Tags: অর্থ মন্ত্রণালয়সঞ্চয়পত্রসুদের হার
Previous Post

আদালত ঘুরে ওলমো-ভিক্টরের সাময়িক নিবন্ধন পেল বার্সা

Next Post

স্মিথের নেতৃত্বে স্পিনবান্ধব একাদশ নিয়ে শ্রীলঙ্কায় আসছে অস্ট্রেলিয়া

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেট দল বিশ্বকাপ ট্রফি নিয়ে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মিথের নেতৃত্বে স্পিনবান্ধব একাদশ নিয়ে শ্রীলঙ্কায় আসছে অস্ট্রেলিয়া

যুক্তরাষ্ট্র ও ভারতের পরমাণু সংস্থার বৈঠক, বন্ধুত্বপূর্ণ আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় পরমাণু সংস্থার ওপর থেকে বিধিনিষেধ তুলে নেবে যুক্তরাষ্ট্র?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT