চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৩ ছবির লড়াই, ভারত থেকে অস্কারে যাচ্ছে এই সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:32 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

আসন্ন অস্কারের ৯৯তম আসরে ভারতের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে মারাঠি ভাষার থ্রিলার সিনেমা ‘গোন্ধল’। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া (এফএফআই)।

সন্তোষ দাভাখর পরিচালিত সিনেমাটি ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের ‘সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র’ বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করবে। এর আগে ২০২৫ সালে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অব ইন্ডিয়ায় (আইএফএফআই) সিলভার পিকক পুরস্কার পেয়েছিলেন পরিচালক সন্তোষ দাভাখর।

এবার ভারতের অস্কার মনোনয়ন বাছাইয়ের জন্য মোট ৩৩টি সিনেমা জমা পড়েছিল। এর মধ্যে ১৪টি ছিল হিন্দি ভাষার। মারাঠি, তেলুগু ও গুজরাটি ভাষার ছিল চারটি করে সিনেমা। এ ছাড়া তামিল ভাষার তিনটি, মালায়ালাম ও নাগামিজ ভাষার একটি করে সিনেমা এবং একটি নির্বাক চলচ্চিত্রও জমা পড়েছিল।

চলচ্চিত্রগুলো মূল্যায়ন করে চূড়ান্তভাবে ‘গোন্ধল’কে ভারতের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে জুরি বোর্ড। ১২ সদস্যের এই জুরি প্যানেলের নেতৃত্বে ছিলেন পি. শেষাদ্রি।

প্যানেলে আরও ছিলেন বিজয় পাটকর, হুতু কানাডিয়া, শান্তি কুমার, সন্দীপ পরাশর, সঞ্জয় পাটিল, সাবু জোসেফ, অনিল থমাস, বিবেক বাসওয়ানি, বিজন দাসগুপ্ত, হাসান, বাসন ও তানিষ্ঠা চ্যাটার্জি।

উল্লেখ্য, গত বছর নীরজ ঘায়ওয়ান পরিচালিত করোনার প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘হোমবাউন্ড’ অস্কারে ভারতের আনুষ্ঠানিক নির্বাচিত ছবি হয়েছিল। ঈশান খাত্তার ও বিশাল জেঠওয়া অভিনীত সিনেমাটি অবশ্য অস্কারের দীর্ঘ তালিকায় জায়গা করে নিতে পারেনি। এবার ভারতের ‘গোন্ধল’ কতদূর যেতে পারে, সেদিকেই থাকবে চলচ্চিত্রপ্রেমীদের নজর।

৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৪ মার্চ, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে। এনডিটিভি

Tags: অস্কারলিড বিনোদনহিন্দি সিনেমা
Previous Post

সৌন্দর্যের মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন ভাশা

Next Post

দু’বেলা খাবার জুটত না, শাহরুখের ডুপ্লিকেট হয়ে এখন তার আয় লাখ টাকা!

Next Post

দু’বেলা খাবার জুটত না, শাহরুখের ডুপ্লিকেট হয়ে এখন তার আয় লাখ টাকা!

কোহাটে পুলিশ লাইনের কাছে বিস্ফোরণের পরবর্তী দৃশ্য

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ ১৬ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT