চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানে পরিত্যক্ত অবস্থায় মিললো সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:39 অপরাহ্ন 03, জুলাই 2024
in - সেমি লিড, অপরাধ
A A
বিমানবন্দরে স্বর্ণের বার উদ্ধারকারী দলের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের কেবিন থেকে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ৪৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

স্বর্ণগুলোর ওজন ৪ কেজি ৪২০ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের বারের বাজার মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।

ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ায়লাইন্সের লাগেজ রাখার কেবিন থেকে পরিত্যক্ত অবস্থায় কালো স্কচটেপে মোড়ানো ৪ কেজি ৪২০ গ্রাম ওজনের স্বর্ণের বারগুলো জব্দ করে শুল্ক গোয়েন্দার একটি টিম।

আজ বুধবার এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার।

শুল্ক গোয়েন্দা জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভোর সাড়ে ৫টায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের একটি টিম ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট নং ওভি-৪৯৭ এ অভিযান চালায়। এ সময় প্লেনের সিট নং ২ (ডি-ই-এফ) ওপরে লাগেজ রাখার কেবিনে কালো স্কচটেপ মোড়ানো দুটি ভারী বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে বস্তু দুটি কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে স্কচটেপ কেটে স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৪ কেজি ৪২০ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের বারের বাজার মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।

জব্দ করা স্বর্ণ কাস্টমসের গুদাম জমা দেওয়া দেওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আইনি পদক্ষেপ চলমান রয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

Tags: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরশুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরসোনা উদ্ধার
Previous Post

নতুন শিক্ষাক্রম অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণির মূল্যায়ন শুরু

Next Post

টসের ২০ মিনিট আগে মাঠে পৌঁছানোর দাবি তাসকিনের

Next Post
বাংলাদেশ ক্রিকেটার তাসকিন মাঠে প্রস্তুত, মনোযোগী ও আত্মবিশ্বাসী. Channel i News - চ্যানেল আই নিউজ

টসের ২০ মিনিট আগে মাঠে পৌঁছানোর দাবি তাসকিনের

আসামে ভয়াবহ বন্যায় মানুষ পানিতে ডুবে জীবন ঝুঁকিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

আসামে ভয়াবহ বন্যায় ৩৮ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT