চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও বেড়েছে স্বর্ণের দাম, বাজারে নতুন রেকর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:02 পূর্বাহ্ন 15, অক্টোবর 2025
in - সেমি লিড, অর্থনীতি
A A
স্বর্ণের গহনা, রেকর্ড স্বর্ণের দাম নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা— যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

আজ (১৫ অক্টোবর) বুধবার থেকে এই দাম কার্যকর হবে উল্লেখ করে মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই মূল্য ঘোষণা করে। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারেও দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দামে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে—

  • ২২ ক্যারেট: ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা
  • ২১ ক্যারেট: ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা
  • ১৮ ক্যারেট: ১ লাখ ৭৭ হাজার ১ টাকা
  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। গয়নার ডিজাইন ও মানভেদে এই মজুরির পরিমাণে তারতম্য হতে পারে।

এর আগে ১৩ অক্টোবর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা নির্ধারণ করা হয়েছিল— যা কার্যকর হয় ১৪ অক্টোবর থেকে। মাত্র এক দিনের ব্যবধানে আবারও ভরিতে ২ হাজার ৬১৩ টাকা বৃদ্ধি করা হলো।

চলতি বছরে এ নিয়ে মোট ৬৫ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এর মধ্যে ৪৭ বার দাম বেড়েছে, আর ১৮ বার কমেছে। গত বছর (২০২৪) এই সংখ্যা ছিল ৬২ বার, যেখানে ৩৫ বার দাম বেড়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।

তবে স্বর্ণের পাশাপাশি রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৬ হাজার ২০৫ টাকায়— যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০২ টাকায়।

Tags: স্বর্ণের দাম
Previous Post

বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলের মালিক এখন রোনালদো

Next Post

ভারতে চলন্ত বাসে আগুনে পুড়ে ২০ জনের মৃত্যু

Next Post
ভারতে চলন্ত বাসে আগুনে পুড়ে ২০ জনের মৃত্যু, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে চলন্ত বাসে আগুনে পুড়ে ২০ জনের মৃত্যু

আর্জেন্টিনার খেলোয়াড় মেসি গোল করার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির গোল করানোর রেকর্ড, পুয়ের্তো রিকোর জালে আর্জেন্টিনার ৬ গোল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT