চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বর্ণের দাম ভরিতে কমেছে ৬ হাজার ৫৯১ টাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:22 অপরাহ্ন 10, জুন 2026
in - সেমি লিড, অর্থনীতি
A A
সোনার গহনা দেখছেন ক্রেতারা, দাম কমার খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম কমে যাওয়ায় দেশের বাজারেও মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ৬ হাজার ৫৯১ টাকা।

বুধবার (১০ জুন) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ৬ জুন প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছিল। তারও আগে ২ জুন ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়। ফলে ঈদের পর থেকে এখন পর্যন্ত প্রতি ভরি স্বর্ণের দাম মোট ১৫ হাজার ৩৩৯ টাকা কমেছে।

নতুন মূল্য অনুযায়ী স্বর্ণের দাম ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৮ হাজার ৪২৫ টাকা।

রুপার দামও কমেছে স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯৯ টাকা, যা আগের তুলনায় ৩৫০ টাকার বেশি কম।

বাজারসংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে টানা পতনের প্রভাব দেশীয় বাজারেও পড়েছে। গত ৩০ দিনে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৪১৬ ডলার কমেছে। এর মধ্যে সর্বশেষ দিনে দাম কমেছে ৬৮ ডলার।

বর্তমানে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৪ হাজার ১৯৪ ডলার। বছরের শুরুতে এই দাম ৫ হাজার ডলারের বেশি ছিল বলে বাজার সূত্রে জানা গেছে।

Tags: বাজুসবাংলাদেশ জুয়েলার্স সমিতিবিশ্ববাজাররুপার দামস্বর্ণের দাম
Previous Post

বাংলাদেশের জন্মযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা ছিল ঐতিহাসিক: প্রধানমন্ত্রী

Next Post

১৭ বছর ভুয়া লাইসেন্সে ৯০০ ফ্লাইট চালানোর পর ধরা পড়ল পাইলট

Next Post
এয়ার কানাডার বিমান আকাশে উড্ডয়ন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৭ বছর ভুয়া লাইসেন্সে ৯০০ ফ্লাইট চালানোর পর ধরা পড়ল পাইলট

জার্মান পতাকা হাতে আমজাদ, মাগুরায় সাড়ে ৭ কিলোমিটার পতাকা প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় জার্মান ভক্ত আমজাদের সাড়ে ৭ কিলোমিটার পতাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT