চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও এক দফা কমেছে স্বর্ণের দাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:18 অপরাহ্ন 29, এপ্রিল 2026
in - সেমি লিড, অর্থনীতি
A A
বিশেষ স্বর্ণের অলংকার ও গহনা প্রদর্শনী, ঝলমলে সোনার অলংকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আরও এক দফা স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত হ্রাস পেয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার টাকায়, যা আগের দিন মঙ্গলবার ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১০ টাকা।

বুধবার (২৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন নির্ধারিত দাম একইদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সংগঠনটির মতে, তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে স্বর্ণের দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম রয়েছে ৫ হাজার ৪৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ভরি ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ভরি ৩ হাজার ৩৮৩ টাকা অপরিবর্তিত রয়েছে।

এদিকে, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই তিন দেশের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও পরবর্তীতে তা ওঠানামা করছে। আন্তর্জাতিক বাজারদর পর্যবেক্ষণকারী ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি –এর তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে প্রায় ৪ হাজার ৬০০ ডলারে নেমে এসেছে।

Tags: ১৮ ক্যারেট২১ ক্যারেট২২ ক্যারেট সোনার দামসনাতন স্বর্ণসোনার দামস্বর্ণের দাম
Previous Post

ওপেক থেকে আমিরাতের বেরিয়ে যাওয়ার পেছনে যেসব কারণ

Next Post

বিশ্বকাপের আগে ফিফার মিটিংয়ে অনুপস্থিত ইরান

Next Post
ইরানের জাতীয় পতাকা ও ক্রীড়া মঞ্চের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের আগে ফিফার মিটিংয়ে অনুপস্থিত ইরান

যুক্তরাষ্ট্রে ভিসা প্রসঙ্গে মার্কিন দূতাবাসের সতর্কতা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে গিয়ে 'সন্তান জন্ম দিতে' ভিসা বিষয়ে সতর্ক করল মার্কিন দূতাবাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT