চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বর্ণের দাম ভরিতে কমেছে ৯২১৪ টাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:08 অপরাহ্ন 04, মার্চ 2026
in - সেমি লিড, অর্থনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টানা চার দিন বৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের ভালো মানের স্বর্ণের দাম ভরিপ্রতি কমে দাড়িয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। আজ ভরিতে দাম কমেছে ৯ হাজার ২১৪ টাকা। একই সঙ্গে কমেছে রুপার দামও।

আজ বুধবার (৪ মার্চ) সকালে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

চলতি সপ্তাহের শনিবার দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়। দ্বিতীয় দফার নতুন দাম কার্যকর হয় রোববার থেকে। এরপর সোম ও মঙ্গলবারও বাড়ানো হয় স্বর্ণের দাম। টানা চার দিন বৃদ্ধির পর আজ আবার কমল স্বর্ণের দাম। এর আগে গত সপ্তাহে দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল ৫ হাজার ৪৮২ টাকা। চলতি সপ্তাহে টানা চার দিনে স্বর্ণের দাম বেড়েছিল ভরিপ্রতি ১২ হাজার ১৩ টাকা। এরপর আজ ৯ হাজার ২১৪ টাকা কমায়, সামগ্রিকভাবে এই সপ্তাহে স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ৭৯৯ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে। তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, মূলত বিশ্ববাজারে দামের ওঠানামার প্রভাবেই দেশে স্বর্ণের দাম বাড়ানো-কমানো হচ্ছে। নতুন দরে ভরিপ্রতি ২১ ক্যারেট স্বর্ণের দাম দাড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা। এদিকে ভালো মানের রুপার দাম ভরিপ্রতি ৬৪১ টাকা কমে হয়েছে ৬ হাজার ৫৩২ টাকা, যা গতকাল ছিল ৭ হাজার ১৭৩ টাকা।

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে। গত জানুয়ারি মাসের শেষ দিক থেকেই দেশের বাজারে স্বর্ণের দামে অস্থিরতা দেখা যাচ্ছে। ২৯ জানুয়ারি ভরিপ্রতি সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাড়িয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকা—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়। যুক্তরাষ্ট্র সময় অনুযায়ী, গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার লেনদেনের শুরু পর্যন্ত স্বর্ণের দাম আউন্সপ্রতি ৯৫ ডলার কমে বর্তমানে প্রায় ৫ হাজার ১৫৮ ডলারে দাড়িয়েছে। গত ৩০ দিনে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ২০৪ ডলার এবং গত ছয় মাসে বেড়েছে ১ হাজার ৫২৫ ডলার।

Tags: তেজাবি সোনাবাজুসবাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনবিশ্ববাজারভরিতে কমেছেস্বর্ণের দাম
Previous Post

খামেনির উত্তরসূরি কে এই মোজতবা?

Next Post

৪ দেশের স্টুডেন্ট ভিসা বন্ধ করল যুক্তরাজ্য

Next Post
ছবি: সংগৃহীত

৪ দেশের স্টুডেন্ট ভিসা বন্ধ করল যুক্তরাজ্য

ইরানে হামলায় রাশিয়া-চীনের তীব্র প্রতিক্রিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT