চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবর খুঁড়তেই মাটির নিচ থেকে উঠে আসছে স্বর্ণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:37 অপরাহ্ন 09, মার্চ 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
মাটির নিচ থেকে উঠে আসছে স্বর্ণের গহনা ও সোনার গুঁড়ো. Channel i News - চ্যানেল আই নিউজ

কবর খুঁড়তেই মাটির নিচ থেকে উঠে আসছে স্বর্ণ। স্বর্ণের তৈরি চাদর, বেল্ট এবং গয়নাসহ বিভিন্ন প্রাচীন দুর্লভ বস্তু পাওয়া গেছে মধ্য আমেরিকার দেশ পানামার একটি কবরের ভিতর থেকে।

সংবাদ মাধ্যম টাইমস ট্রাভেল জানিয়েছে, পানামার এল ক্যানো অঞ্চলের একটি আর্কিওলজিক্যাল পার্কের ভিতর প্রত্নতাত্ত্বিকরা প্রায় ১২০০ বছরের পুরনো একটি কবর আবিষ্কার করেছেন। কবরটি থেকে প্রাচীন যুগের মহামূল্যবান এসব বস্তুর সন্ধান পাওয়া গেছে এবং মানব দেহের অবশিষ্টাংশও উদ্ধার হয়েছে।

খননকারীরা মাটির নিচ থেকে স্বর্ণের খণ্ড উদ্ধার করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আবিষ্কারগুলোর মধ্যে রয়েছে স্বর্ণের গোলাকার পুঁতি দিয়ে তৈরি ২টি বেল্ট, ৪টি ব্রেসলেট, মানুষের মূর্তির মতো আকৃতির কানের দুল (একজন পুরুষ এবং একজন মহিলাকে চিত্রিত করা হয়েছে), ১টি কুমির আকৃতির কানের দুল, স্বর্ণের চাদরে আবদ্ধ শুক্রাণু, তিমির দাঁত দিয়ে তৈরি ৫টি কানের দুল, ঘণ্টা এবং বৃত্তাকার সোনার প্লেটের ১টি সেট।

মাটির নিচ থেকে উঠে আসছে স্বর্ণের খণ্ড, কবর খুঁড়ার সময় পাওয়া গেছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রত্নতত্ত্ববিদদের অনুমান, এটি কোকল যুগের কোন উচ্চপদস্থ কর্মকর্তার সমাধি। তাকে সমাহিত করার সময় কবরে স্বর্ণ, হিরে-জহরত দেওয়া হয়েছিল। বিশাল বড় ওই সমাধিক্ষেত্রে আরও ৩২ জনের দেহাবশেষ পাওয়া গেছে।

অনুমান করা হচ্ছে, ওই উচ্চপদস্থ কর্মকর্তার সাথেই ওসব কবর দেওয়া হয়েছিল।

Tags: কবরপানামাস্বর্ণ
Previous Post

কুমিল্লা-ময়মনসিংহে ভোট উপলক্ষে নিরাপত্তা জোরদার

Next Post

এবার মঞ্চনাটক দেখা যাবে আইস্ক্রিনে

Next Post
আইস্ক্রিনে মঞ্চনাটক দেখছেন দর্শকরা, আলোচনাসভা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার মঞ্চনাটক দেখা যাবে আইস্ক্রিনে

বাংলাদেশ ক্রিকেট দল জিততে উল্লসিত, খেলা চলাকালীন মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৭৫ রান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT