চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম সিনেমাতেই মুগ্ধ করলো মেয়ে, আপ্লুত ছন্দা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:34 অপরাহ্ন 12, নভেম্বর 2022
in বিনোদন
A A
ছন্দা সিনেমা দেখছেন, হাসছেন ও পজিটিভ সঙ্গ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন গোলাম ফরিদা ছন্দা। বহু জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন এই অভিনেত্রী। তার পথ অনুসরণ করেই যেন প্রথমবার সিনেমায় পা রাখলেন মেয়ে টাপুর। আর প্রথম সিনেমাতেই কুড়াচ্ছেন দর্শকের প্রশংসা! যা দেখে আপ্লুত মা ও অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা।

ছোট পর্দার প্রিয় অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা দুই কন্যার মা। তার যমজ দুই মেয়ের নাম টাপুর ও টুপুর। এরমধ্যে টাপুর অভিনীত ‘দেশান্তর’ মুক্তি পেল শুক্রবার (১১ নভেম্বর)। ঢাকার দুটি প্রেক্ষাগৃহে চলছে ‘টিনের তরোয়াল’ খ্যাত নির্মাতা আশুতোষ সুজনের এই ছবি।

মেয়ে ও তার মা সিনেমার জন্য ছবি তুলছে, হাসি মুখে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ
‘দেশান্তর’ শুটিং সময়ের ছবি

মেয়ের প্রথম সিনেমা হওয়ায় ‘দেশান্তর’র নিয়ে দারুণ উচ্ছ্বসিত ছন্দা। ছবি মুক্তির আগে থেকেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব। শুক্রবার এক ভিডিও বার্তায় প্রকাশ করেছেন নিজের উচ্ছ্বাস। সেই সঙ্গে প্রকাশ করেছেন আনন্দ-বেদনায় মিশ্রিত অনুভূতির কথাও।

ভিডিও শেয়ার করে ‘দেশান্তর’ মুক্তির দিনে ছন্দা বলেন,‘আজকের দিনটা আমার জন্য যেমন আনন্দের, ঠিক তেমনই কষ্টের। কারণ, আমার মেয়ে দুটো আজ আমার পাশে নেই। আসলে জীবনে কিছু কিছু ব্যাপার থাকে, যখন একটাকে গুরুত্ব দিতে গেলে আরেকটাকে কম গুরুত্ব দিতে হয়। ওদের সামনে ম্যাট্রিক পরীক্ষা, একেবারে কাছেই টেস্ট পরীক্ষা। যে কারণে ওরা ঢাকা থেকে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে চলে গেছে। ওদের আমার দিয়ে আসতে হয়েছে।’

ছন্দা তারকা সাজে প্রস্তুত, মেকআপ ও হেয়ার স্টাইল সম্পন্ন. Channel i News - চ্যানেল আই নিউজ
‘দেশান্তর’ শুটিং সময়ে মেয়ে টাপুরের সঙ্গে মা ও অভিনেত্রী ছন্দা

কথাগুলো বলতে বলতে কান্নায় কণ্ঠ জড়িয়ে আসে ছন্দার। অশ্রুসিক্ত অভিনেত্রী বললেন, ‘মা হিসেবে আমার খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। আমি আমার মেয়েকে পাশে নিয়ে ছবিটা দেখতে পারছি না। তার প্রথম দিনের শো দেখতে পারছি না। এটা তো আমার কাছে অনেক বড় কষ্টের।’

টাপুর অভিনীত ‘দেশান্তর’ দেখে শনিবার সন্ধ্যায় আরও একবার নিজের অনুভূতির কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন ছন্দা। বলেন,‘দেখা হলো দেশান্তর। প্রিয় কবি, ঔপন্যাসিক, দেশান্তর উপন্যাসের জনক কিংবদন্তী নির্মলেন্দু গুণের সাথে। যে মানুষটি এতো মোহময় তার লেখাও তেমনি আবিষ্ট করে রাখবে পুরো মনোন ও হৃদয়কে- এটাই স্বাভাবিক।’

তিনজন ব্যক্তি সিনেমা পোস্টার সামনে দাঁড়িয়ে, একটি মহিলা সেজে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ সিনেমায় মেয়ের যাত্রা শুরুর গল্প জানিয়ে ছন্দা আরও লিখেছেন,‘আমার কন্যা টাপুরের চরিত্র মনসা এই ছবির প্রাণ। বড় ভয় ছিল জীবনের প্রথম চলচ্চিত্রে এমন কঠিন একটি চরিত্রকে ক্যামেরার সামনে ফুটিয়ে তুলতে পারবেতো টাপুর? তাই পণ করেছিলাম যতক্ষণ ছবির কাজ চলবে, টাপুরের পাশে থাকতে হবে। চরিত্রকে ধারণ করার মনোবলটাকে ধরে রাখতে হবে, খেই হারালে চলবে না। কিন্ত আমার বাচ্চাটা প্রতি মুহূর্তে আমাদেরকে অবাক করিয়েছে, কারণ আমরা যতটুকু বলেছি, যেভাবে বলেছি সেটাকে নিজের মধ্যে ধারণ করার সাথে সাথে তা আরও ভালোবাসা দিয়ে প্রকাশ করেছে। একটা সুস্পষ্ট জায়গায় দাঁড় করিয়েছে মনসাকে! সেইখানেই টাপুরের কৃতিত্ব, সেইখানেই টাপুর অন্য রকম!’

মনসা চরিত্রে টাপুরের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন স্বয়ং নির্মলেন্দু গুণ- এমনটা জানিয়ে ছন্দা আরও লিখেন,‘আমার কন্যা বলে বাড়িয়ে বলার একবিন্দু ইচ্ছে আমার নেই। গুণদা যখন বললেন “এখন মনে হচ্ছে দেশান্তরের মনসা চরিত্রটি আমি টাপুরের জন্যই লিখেছিলাম। আহা! আমাকে চার পাঁচ জায়গায় কাঁদালো মেয়েটি! আগে জানলে লিখতাম ই না দেশান্তর!” এরপর আমার আর কিছুই বলার থাকে না।’

সিনেমা পোস্টারের সামনে হাস্যোজ্জ্বল নারী দর্শক. Channel i News - চ্যানেল আই নিউজ মেয়েকে নিয়ে ছন্দা নিজের অনুভূতি শেয়ার করেন এভাবে,‘শুধু চোখ দুটো ঝাপসা হয়েছে টাপুরকে খুঁজে, চিৎকার করে বলতে ইচ্ছে করছে মা তুমি কী যাদু দেখালে! শুধু টাপুর নয়, ছবির প্রতিটি চরিত্র ঝকঝকে, জীবন্ত!’

Tags: আশুতোষ সুজনউচ্ছ্বাসউপন্যাসকবিতাগোলাম ফরিদা ছন্দাছন্দাদেশান্তরনির্মলেন্দু গুণলিড বিনোদন
Previous Post

ইন্টারঅপারেবল লেনদেনের ক্ষেত্রে যুগান্তকারী প্ল্যাটফর্ম “বিনিময়”

Next Post

তরুণরাই এগিয়ে নেবে বাংলাদেশকে: জয়

Next Post
তরুণরা যুব পুরস্কার গ্রহণের সময় মঞ্চে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

তরুণরাই এগিয়ে নেবে বাংলাদেশকে: জয়

পেল জয় বাংলা আইওয়ার্ড ২০২২, বাংলাদেশি সংবাদ ও প্রযুক্তি শিরোনাম. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ বিভাগে ১০ সংগঠন পেল ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২২’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT