চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি হয়ে ডানে যাওয়া বন্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:47 পূর্বাহ্ন 24, জানুয়ারি 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি হয়ে ডানে যাওয়া বন্ধের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীজুড়ে যানজট কমাতে গুরুত্বপূর্ণ কিছু মোড়ের সড়কের এক পাশে গাড়ি চলাচল বন্ধের অংশ হিসেবে এবার সেনানিবাসের জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি হয়ে ডান দিকে মোড় নেওয়া বন্ধ থাকবে।

শনিবার থেকে এ পথে মোড় নেওয়ার সুযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এর বদলে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট হয়ে যারা বিজয় সরণি দিয়ে ডান দিকে যেতে চান তাদের আগেই প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে ডানে মোড় নিতে হবে। এ পথে চলাচলকারীদের আগারগাঁও লিংক রোড ব্যবহার করতে বলা হয়েছে।

ডিএমপি বলছে, বিজয় সরণি হয়ে খেজুর বাগান, সংসদ ভবন, ধানমণ্ডি, মোহাম্মদপুর বা ওই দিকের অন্যান্য গন্তব্যে যারা যাবেন তাদেরকে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে ডানে মোড় নিয়ে আগারগাঁও লিংক রোড ধরতে হবে। পরে সেখান থেকে বিআইসিসি মোড় অথবা আগারগাঁও ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

এর আগে মানিক মিয়া অ্যাভিনিউর মাথায় সংসদ ভবনের আড়ং সিগন্যালেও আসাদ গেট থেকে ধানমণ্ডি-কলাবাগানমুখী যানবাহনগুলোকে সোজা যাওয়ার বদলে বায়ে মোড় নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে ঘুরিয়ে দেওয়া হয়।

পরে মহাখালী-সাতরাস্তা সড়কে লিংক রোডের মোড়ে তেজগাঁওয়ে লাভ রোডের সিগন্যালেও (শহীদ তাজউদ্দিন সড়ক) একদিক বন্ধ করে যানবাহনগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির ট্রাফিক বিভাগ মানিক মিয়া অ্যাভিনিউ ও তেজগাঁও শিল্পাঞ্চলের শহীদ তাজউদ্দিন আহমেদ অ্যাভিনিউসহ বিভিন্ন স্থানে যান চলাচল নিয়ন্ত্রণের ফলে যানজট কমেছে।

এরই ধারাবাহিকতায় বিজয় সরণি ক্রসিংয়ের চারপাশের রাস্তায় তৈরি হওয়া যানজট কমাতে ডিএমপি আগামী শনিবার থেকে বিশেষ এ ব্যবস্থা নেওয়ার কথা বলেছে ডিএমপি।

Tags: ট্রাফিকডিএমপিবিজয় সরণিযানজটসড়ক
Previous Post

‘কবজি কাটা গ্রুপের’ নাসিরসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

Next Post

বিদ্যুৎ খাতে আরও ৩ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

Next Post
বিশ্বব্যাংকের লোগো, বিশ্বব্যাংক সংস্থার আন্তর্জাতিক চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুৎ খাতে আরও ৩ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার, শিক্ষার্থীদের বহিষ্কার প্রতিবাদে. Channel i News - চ্যানেল আই নিউজ

চবির ৮৪ শিক্ষার্থী বহিষ্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT