চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভবনের সামনে গোডাউন, নেই কোনো ‘ভেন্টিলেশন-ফায়ার এক্সিট’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:11 পূর্বাহ্ন 15, মার্চ 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকার Hatirpool বাজারে Elephant Road এর ঠিকানা বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর এলিফ্যান্ট রোডের হাতিরপুল কাঁচাবাজার সংলগ্ন ৬ তলা  রাজ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ছিল না কোনো ভেন্টিলেশন ব্যবস্থা ও  ফায়ার এক্সিট। ফায়ার সার্ভিসকে দেওয়াল ভেঙে ভেতরে ঢুকতে হয়। ভবনের সামনের অংশটি পুরোটাই গোডাউন।

প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করে নৌবাহিনীর ২টি অগ্নিনির্বাপণ টিম। পুরো ভবনটি কার্পেট ও কাপড়ের গোডাউন হিসেবে ব্যবহৃত হলেও এর চারতলায় একটি পরিবারের বসবাস ছিল। পৈতৃক সূত্রে পাওয়া ওই ফ্ল্যাটে খুকুমণি তার মা ও ২ ছেলেকে নিয়ে থাকতেন। আগুন লাগার প্রায় আধা ঘণ্টা পর ভবনের ছাদ থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়।

ভবনটির কমার্শিয়াল কার্যক্রম পরিচালনা করছিলেন আমিরুল ইসলাম নামে এক ব্যক্তি। তাকে খুঁজেও ঘটনাস্থলে পায়নি ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ। পরে বাধ্য হয়ে ভবনের একটি অংশ ভেঙ্গে ভেতরে প্রবেশ করতে হয় ফায়ার সার্ভিসকে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক বলেন, ভবনটির দ্বিতীয় তলায় আগুন লেগেছিল। এটি মূলতঃ একটি কার্পেটের গোডাউন। রাবারের যে কার্পেটগুলো আছে, সেগুলো এখানে ভরপুর মজুদ রয়েছে। একই সঙ্গে এখানে কাপড়ও আছে।

তিনি বলেন, এখানে কোনো ভেন্টিলেশন সিস্টেম নেই। আমরা দুই পাশ দিয়ে দেওয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেছি। আগুনের সূত্র বের করতেই সময় লেগেছে। কারণ ভেতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা ছিল না।

আগুনে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে জানতে চাইলে তিনি বলেন: তদন্তসাপেক্ষে বিষয়টি বলা সম্ভব হবে। একই সঙ্গে আগুন লাগার কারণও তদন্ত করে বলা সম্ভব। আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করার পর কী কারণে আগুন লেগেছে, সেটি আমরা বের করব।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের প্রথম কাজ হচ্ছে একটি ভবনে আগুন লাগার পর সেটি নির্বাপণ করা। আর এতে কি সমস্যা আছে বা না আছে, সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বের করবেন।

মো. আনোয়ারুল হক জানান, ভবনটি অনেক লম্বা; সামনে কমার্শিয়াল স্পেস হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে বোঝা যাচ্ছে। পেছনের অংশে অনেকগুলো ফ্ল্যাট, যেখানে একটি পরিবার ছিল বলে আমার জেনেছি। যাদেরকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখানে ফায়ার এক্সিট ছিল না।

নাম প্রকাশে অনিচ্ছুক ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, এত বড় একটি ভবন অথচ ফায়ার এক্সিট না থাকাটা খুবই ঝুঁকিপূর্ণ বিষয়। এখানে অনেক মানুষ থাকলে হয়ত হতাহত বেশি হতে পারত।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে হাতিরপুল কাঁচাবাজার এলাকার রাজ কমপ্লেক্সে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রচেষ্টায় রাত ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ আগুনের ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বহুতল ভবনটিতে জানালা না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।

Tags: ফায়ার সার্ভিসহাতিরপুলহাতিরপুলে আগুন
Previous Post

কপালে গুরুতর আঘাত পেয়েছেন মমতা ব্যানার্জি

Next Post

বাংলাদেশিসহ কয়েক দেশের অভিবাসী পাচার চক্রের বিরুদ্ধে ইউরোপে অভিযান

Next Post
অভিবাসী পাচার চক্রের জাল পাসপোর্ট ও নগদ অর্থ উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশিসহ কয়েক দেশের অভিবাসী পাচার চক্রের বিরুদ্ধে ইউরোপে অভিযান

অভিবাসন প্রত্যাশীরা নৌকায় করে সমুদ্রে যাচ্ছেন, জীবন রক্ষাকারী জাল ও সরঞ্জাম সহ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৬০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT