চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফন ডার সারের স্বাস্থ্যের উন্নতি, এখন আইসিইউর বাইরে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:09 পূর্বাহ্ন 19, জুলাই 2023
in ফুটবল, স্পোর্টস
A A
একজন নারী ও একজন পুরুষ হাসিমুখে হাসপাতালের বিছানায় বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেদারল্যান্ডসের সাবেক গোলরক্ষক এডউইন ফন ডার সারের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি আইসিইউর বাইরে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

ক্রোয়েশিয়ায় অবকাশ যাপনের সময় ডাচ তারকা মস্তিষ্কে রক্তক্ষরণের পর হাসপাতালে ভর্তি করা হয়। তাকে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছিল।

পরে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও আয়াক্স তারকাকে নেদারল্যান্ডসের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিছুদিন পর তার জ্ঞান ফেরে।

৫২ বর্ষী ফন ডার সার ইনস্টাগ্রামে তার স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার মঙ্গল কামনায় পাঠানো দুর্দান্ত সব বার্তাগুলোর জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি আর আইসিইউতে নেই, এটা সবাইকে জানাতে পেরে আনন্দিত। যাইহোক, আমি এখনও হাসপাতালে আছি। আশা করি পরের সপ্তাহে বাড়ি যাব এবং সুস্থতার জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’

ফন ডার সার সম্প্রতি আয়াক্সের পরিচালকের পদ থেকে সরে দাঁড়ান। ডাচ লিগে তৃতীয় স্থানে থেকে শেষ করায় এবং ২০০৯ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে খেলতে না পারায় তিনি গত মৌসুম শেষের আগেই পদত্যাগ করেন।

ডাচ তারকা ২০১১ সালে ফুটবল থেকে অবসর নেন। ক্যারিয়ারের শেষ ছয় বছর ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন। ডাচ কমলা জার্সিতে ১৯৯৫ সালে অভিষেক। জাতীয় দল থেকে ২০০৮ সালে অবসরের আগে গোলপোস্টের সামনে ১৩০ ম্যাচ দাঁড়ান।

২০০৯ সালে ওল্ড ট্রাফোর্ডে থাকাকালীন অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল ফন ডার সারের স্ত্রী অ্যানেমারি ফন কেস্টেরেন। পরে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিলেন।

Tags: আয়াক্সগোলরক্ষকনেদারল্যান্ডসফন ডার সারম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
Previous Post

আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত রাজপথ

Next Post

চ্যাটজিপিটি’র প্রতিদ্বন্দ্বিতায় মেটার নতুন ওপেনসোর্স এআই ‘লামা’

Next Post
মেটার লোগো ও ১১ হকার ওয়ে বোর্ডের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাটজিপিটি'র প্রতিদ্বন্দ্বিতায় মেটার নতুন ওপেনসোর্স এআই 'লামা'

বিমানবন্দরে গাঁজাসহ গ্রেপ্তার মার্কিন সুপারমডেল, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরে গাঁজাসহ গ্রেপ্তার মার্কিন সুপারমডেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT