চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশিদের কাছে না গিয়ে ভোটারদের কাছে যান: পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:22 অপরাহ্ন 16, এপ্রিল 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
পররাষ্ট্রমন্ত্রী ভোটারদের সঙ্গে কথা বলছেন, সাংবাদিক ও মিডিয়া প্রতিনিধিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সব দলকে নির্বাচনে আনতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বিদেশিদের কাছে না গিয়ে বিএনপিকে ভোটারদের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সঙ্গে বৈঠকে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন উঠলে, বাংলাদেশের পক্ষ থেকে এই সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র মন্ত্রী। ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের তোলা প্রশ্নে, অপব্যবহার রুখতে ব্যবস্থা হচ্ছে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী।

রোববার ১৬ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

রাজনৈতিক দলগুলোর বিদেশিদের কাছে যাওয়ার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির নালিশের কারণেই বাংলাদেশের নির্বাচন নিয়ে বারবার তাগিদ দিচ্ছে যুক্তরাষ্ট্র। তিনি রাজনৈতিক দলগুলোকে বিদেশিদের কাছে না গিয়ে দেশের তৃণমূল তথা ভোটারদের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

দুই প্রধান রাজনৈতিক দলের উদ্দেশে পররাষ্ট্র মন্ত্রী বলেন, তাদের (বিএনপি) উচিত তৃণমূলের ভোটারদের কাছে যাওয়া। আমি সবসময় বলি, আমাদেরও তৃণমূলের ভোটারদের কাছে যেতে হবে। আমাদের প্রচেষ্টা থাকবে, জোর থাকবে যেন দেশের মানুষের মঙ্গল করতে পারি। মানুষের সঙ্গে আলাপ করে বুঝতে হবে কোন কোন ক্ষেত্রে অসুবিধা আছে।

রোববার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে সাক্ষাৎ করেছেন। এর আগে গত মাসের শেষের দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে যান। এছাড়া রাজনৈতিক দলগুলো ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করছে এবং বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে কথা বলছে।

Tags: নির্বাচনবিএনপিযুক্তরাষ্ট্র
Previous Post

সুদানের রাজধানী খার্তুমে সামরিক ও আধাসামরিক বাহিনীর সংঘর্ষে বহু হতাহত

Next Post

আলোকিত স্থাপনা: আল সালেহ মসজিদ

Next Post
আল সালেহ মসজিদের সুন্দর আলোকিত দৃশ্য, বিশাল মসজিদ ও মিনারসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোকিত স্থাপনা: আল সালেহ মসজিদ

অভিযানরত উদ্ধারকর্মী ও আহত ব্যক্তি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে ৫০০ দিন গুহার ভেতর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT