চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গ্লিম্পসেস’ প্রদর্শনী, ব্যাংককে শিল্পযাত্রার সঙ্গী চ্যানেল আই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:16 অপরাহ্ন 03, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
শিল্প প্রদর্শনীতে দর্শকরা বিভিন্ন চিত্রকর্ম দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বুড়িগঙ্গার স্রোত, গ্রামের গল্প, কিংবা বাংলাদেশি জীবনের নানা রঙ- এসবই উঠে এসেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পীদের তুলিতে! আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিল্পকে নতুনভাবে তুলে ধরতে সেই সব শিল্পকর্ম এখন প্রদর্শিত হচ্ছে থাইল্যান্ডের ব্যাংককে।

ব্যাংকক আর্ট অ্যান্ড কালচারাল সেন্টারে শুরু হয়েছে গ্যালারি কায়া আয়োজিত দলীয় প্রদর্শনী ‘গ্লিম্পসেস’, যার মিডিয়া পার্টনার চ্যানেল আই। মিডিয়া পার্টনার হিসেবে চ্যানেল আই এ আয়োজনকে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দিচ্ছে।

দেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষে এই বিশেষ আয়োজন গ্যালারি কায়ার প্রথম আন্তর্জাতিক দলীয় প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠান হয় মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে। প্রধান অতিথি ছিলেন থাই সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের ডেপুটি পারমানেন্ট সেক্রেটারি ইউতিকা ইসারাংকুন। উপস্থিত ছিলেন থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুর্শেদ কাজী, গ্যালারি কায়ার পরিচালক গৌতম চক্রবর্তীসহ দুই দেশের গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, ‘গ্লিম্পসেস’ প্রদর্শনী বাংলাদেশের সমকালীন শিল্পচর্চাকে আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরেছে। এতে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মত দেন সবাই। গৌতম চক্রবর্তী জানান, তিনি থাই ও বাংলাদেশ সরকারকে শিল্প ও সংস্কৃতি বিনিময়ে আরও সহযোগিতা বাড়ানোর অনুরোধ করেছেন।

এই প্রদর্শনীতে ১২ জন প্রথিতযশা শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে। তাদের মধ্যে রয়েছেন হামিদুজ্জামান খান, আবদুস শাকুর শাহ, কনকচাঁপা চাকমা, রঞ্জিত দাস, চন্দ্রশেখর দে, জামাল আহমেদ, আইভি জামান, আশরাফুল হাসানসহ আরও অনেকে।

প্রদর্শনীতে ভিলেজ স্টোরি, রেড রিবন, মিউজিশিয়ান, সি কোস্ট, থিংকার—এমন নান্দনিক শিল্পকর্ম দেখা যাবে।

‘গ্লিম্পসেস’–এর সহযোগিতায় আছে সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্ল্যাক মিরর, থাই প্রতিষ্ঠান মামা ও কেসি। বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষে এই প্রদর্শনী চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

Tags: আর্টিস্টচ্যানেল আইলিড বিনোদনহামিদুজ্জামান খান
Previous Post

সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞায় শিশুদের নিরাপত্তা কমবে: ইউটিউব

Next Post

আট কুকুরছানা হত্যায় মামলায় সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

Next Post
সরকারি কর্মকর্তার স্ত্রীর গ্রেপ্তার, আট কুকুরছানা হত্যার মামলার তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

আট কুকুরছানা হত্যায় মামলায় সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

আইয়ুব বাচ্চুর স্মরণে আয়োজিত ১২তম ব্যান্ড ফেস্টের ছবি, সংগীতপ্রেমীদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আইয়ুব বাচ্চুর স্মরণে আয়োজিত হলো ১২ তম ব্যান্ড ফেস্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT