চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২ গীতিকবিকে নিয়ে মানজুরের বই ‘গীতিজীবন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:06 অপরাহ্ন 15, নভেম্বর 2025
in বিনোদন
A A
মানজুরের বই 'গীতিজীবন' নিয়ে আলোচনা ও প্রকাশনা অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘটা করে প্রকাশ হলো দেশের ১২ জন শীর্ষ গীতিকবিকে নিয়ে লেখা জীবনীভিত্তিক গ্রন্থ ‘গীতিজীবন’। গ্রন্থটি লিখেছেন গীতিকবি ও সাংবাদিক মাহমুদ মানজুর। এটি প্রকাশ করেছে আজব।

শুক্রবার (১৪ নভেম্বর) আজব প্রকাশের ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠানের বিশেষ উপহার হিসেবে এই গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতার ভেতরে। এদিন সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘গীতিজীবন’ গ্রন্থের মোড়ক উন্মোচনের সময় উপস্থিত ছিলেন দেশের অন্যতম তিন গীতিকবি মুনশী ওয়াদুদ, লিটন অধিকারী রিন্টু ও কবির বকুল, লেখক মাহমুদ মানজুর, প্রকাশক জয় শাহরিয়ারসহ সংগীত ও সাহিত্য জগতের অনেকেই।

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে গীতিকবির বই বিতরণ।. Channel i News - চ্যানেল আই নিউজ ৬০০ টাকা মূল্যের এই গবেষণা ও সাক্ষাৎকারধর্মী জীবনালেখ্যতে স্থান পেয়েছে মোহাম্মদ রফিকউজ্জামান, মুনশী ওয়াদুদ, মনিরুজ্জামান মনির, লিটন অধিকারী রিন্টু, নাসির আহমেদ, জাহিদুল হক, শহীদ মাহমুদ জঙ্গী, কবির বকুল, আসিফ ইকবাল, শহীদুল্লাহ ফরায়জী, জুলফিকার রাসেল এবং গাজী মাজহারুল আনোয়ার-এর জীবনচিত্র।

‘গীতিজীবন’ প্রসঙ্গে লেখক মাহমুদ মানজুর বলেন, ‘টানা ২৫ বছর ধরে লিখছি সংবাদমাধ্যম ও গীতিকবিতায়। বছর তিনেক ধরে তাগিদ অনুভব করলাম, একটা দরকারি গ্রন্থ তৈরি করার। যেটা কেউ করেনি আগে। সেই বিবেচনায় দেশের শীর্ষ ১২ জন স্বনামধন্য গীতিকবির জীবনচিত্রের প্রায় পুরোটাই তুলে ধরার চেষ্টা চালিয়েছি এই গ্রন্থের মাধ্যমে। গীতিকবিদের নিয়ে এই ধারাবাহিকতা আমি সামনেও রক্ষা করতে চাই।’

এদিকে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আসা বিশেষ অতিথি মুনশী ওয়াদুদ মনে করেন, এমন গ্রন্থ বর্তমান প্রজন্মের জন্য তো বটেই, বাংলা সংগীত ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার ভাষায়, ‘মাহমুদ মানজুর দিনের পর দিন খেটে আমাদের সঙ্গে কথা বলে তিল তিল করে অসম্ভব ধৈর্য নিয়ে এই অসাধ্য সাধনটি করেছেন। যেটি গ্রন্থের পাতাগুলোতে চোখ রাখলেই স্পষ্ট হয়। আমি এই গ্রন্থের একজন অংশীদার হতে পেরে সুখ বোধ করছি।’

চারজন ব্যক্তি বই হাতে নিয়ে বইমেলায় উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ একইভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন আরেক কিংবদন্তী গীতিকবি লিটন অধিকারী রিন্টু। তার ভাষায়, ‘এই গ্রন্থে আমার জীবনের গল্পটি যেভাবে তুলে ধরেছেন লেখক, সেটি পড়লে আমি নিজেও আবেগতাড়িত হয়ে পড়ি। কারণ, আমি নিজেও নিজের জীবনটাকে এভাবে উল্টে দেখিনি। তাই নয়, এই গ্রন্থের যে মানুষগুলোর জীবনচিত্র লেখক তুলে ধরেছেন, তারা প্রত্যেকেই গুরুত্বপূর্ণ মানুষ। তাদের সম্পর্কেও আমি কতো অজানা তথ্য জানতে পারলাম, সেটি ভাবা যায় না। সবচেয়ে বড় বিষয়, বাংলাদেশ সংগীত ইতিহাসের এক অসামান্য দলিল হয়ে থাকবে এই গ্রন্থটি।’

প্রকাশক জয় শাহরিয়ার জানান, আজব প্রকাশের ৫ম বর্ষপূর্তি উৎসবের বিশেষ উপহার হিসেবে ‘গীতিজীবন’ প্রকাশ করা হলো। যা প্রকাশনীর নির্দিষ্ট বিক্রয়কেন্দ্র ছাড়াও পাওয়া যাবে রকমারিসহ গ্লোবাল ডিজিটাল আউটলেটগুলোতে।

Tags: কবির বকুলগানমাহমুদ মানজুরলিড বিনোদনসংগীত
Previous Post

পর্যটন সার্ভিস হিসেবে শতবর্ষী প্যাডেল স্টিমার পি এস মাহসুদ–এর আনুষ্ঠানিক উদ্বোধন

Next Post

পুলিশ হেফাজতে মিডিয়ায় আসামির বক্তব্য, আরএমপি কমিশানরকে আদালতে তলব

Next Post
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পুলিশ কর্মকর্তা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ হেফাজতে মিডিয়ায় আসামির বক্তব্য, আরএমপি কমিশানরকে আদালতে তলব

শিল্প উপদেষ্টার সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্লট নিয়ে প্রতিষ্ঠান না গড়লে, তাদের বাদ দিয়ে নতুন উদ্যোক্তাকে আনতে হবে: শিল্প উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT