চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন গিরিধর দে 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:11 অপরাহ্ন 13, মে 2023
in শিল্প সাহিত্য
A A
গিরিধর দে নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বেচ্ছাশ্রমে নিজ উদ্যোগ ও অর্থায়নে দেশ ও জাতির কল্যাণে দেশব্যাপী ইতিহাস ও সংস্কৃতি নিয়ে কাজ করার স্বীকৃতিস্বরুপ ‘নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড ২০২৩’ পুরস্কার পেলেন ফরিদপুরের গিরিধর দে।

বাংলাদেশের সর্ববৃহৎ ইতিহাস চর্চা কেন্দ্রিক প্ল্যাল্টফর্ম ও সংগ্রহশালা ‘বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র’ নামক একটি প্ল্যাল্টফর্ম প্রতিষ্ঠা ও পরিচালনার মাধ্যমে দেশব্যাপী ইতিহাস, সংস্কৃতি সম্পর্কৃত ছড়িয়ে থাকা দুষ্প্রাপ্য দলিলাদি সংগ্রহ, চর্চা, গবেষণা, প্রচার, তথ্যবিকৃতিরোধ ও ডিজিটালভাবে সংরক্ষণের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য এই পুরস্কার পান তিনি।

শুক্রবার (১২ মে ) নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি ও সাউথ এশিয়া বিজনেস পার্টনারশীপ-এর প্রয়াসে নেপালের রাজধানী কাঠমুন্ডু শহরের হোটেল থামেল পার্ক-এর অডিটোরিয়ামে পুরস্কার বিতরণীর এই জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন নেপালের সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী সুদান কেরাতি। এসময় গিরিধর দে-এর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

সাউথ এশিয়া বিজনেস পার্টনারশিপ- এর পরিচালক মো. গোলাম ফারুক মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী মোহন বাহাদুর বাসনেত।

অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন নেপাল ঔষধি লিমিটেডের চেয়ারম্যান যজ্ঞ প্রসাদ নেউপানে, সাবেক জলসরবরাহ মন্ত্রী উমাকান্ত চৌধুরী, নেপালি কংগ্রেসের সাধারণ কমিটির সদস্য সুরেশ শ্রেষ্ঠ, নেপাল ডেভেলপমেন্ট ব্যাংকের সাবেক বিভাগীয় প্রধান ডাঃ ভরত থাপা, নেপাল স্টুডেন্ট ইউনিয়নের সাবেক সভাপতি নাইনসিং মাহার, এএনএইচসিআরডব্লিউইউ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মুক্তি দাহাল, পরিচালক ও উপদেষ্টা, নেপাল-বাংলাদেশ ব্যাংক লিমিটেড রেক্টর মো. মোখলেছুর রহমান।

পুরস্কার বিতরণকালে গিরিধর দে-এর ভিন্নধর্মী উদ্যোগ ও প্রসংশনীয় কাজের নানা প্রসংশা প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

গিরিধর দে একজন সমাজকর্মী ও তরুণ গবেষক। দেশব্যাপী বাংলার আবহমান ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম, সংস্কৃতি, প্রত্মতাত্ত্বিক নিদর্শণের ঐতিহাসিক দলিলাদি সংগ্রহ, চর্চা, গবেষণা, প্রচার, তথ্যবিকৃতিরোধ ও ডিজিটালভাবে সংরক্ষণের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজও করেন তিনি। তার প্রতিষ্ঠিত প্ল্যাল্টফর্ম ‘বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র’ এখন সাড়া দেশে তুমুল আলোচিত। শুধুমাত্র অনলাইনেই ফলোয়ার সংখ্যা প্রায় ১৫ লাখ। প্রতি সপ্তাহে তাদের রিচ/পাঠক সংখ্যা প্রায় আড়াই কোটি । ঐতিহাসিক দলিলাদি সংগ্রহ ও তথ্যবিকৃতিরোধ ২০১৬ সালে এর যাত্রা। ৬ বছরে যার সংগ্রহ সংখ্যা প্রায় ৮০ হাজার। ভবিষ্যতে ডিজিটাল মিউজিয়াম করতে চান তারা ।

গিরিধর দে-এর জন্ম ২ ডিসেম্বর ১৯৯৫ সালের ফরিদপুর জেলার এক উচ্চবংশীয় পরিবারে । পিতা সুধীর কুমার দে ও মা রিনা রানী দে। গিরিধরের শৈশব গ্রামেই কেটেছে। তিনি চাঁদহাট বাজার উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও মুকসুদপুর কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক ও স্নাতকোত্তর সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর থেকে অতি সম্প্রতি হিসাববিজ্ঞান বিষয়ে সম্পন্ন করেছেন। তিনি ‘বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র’-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ।

দেশব্যাপী ভিন্নধর্মী উদ্যোগ ও দেশ ও মানুষের কল্যাণে কাজ করে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২১’ সহ নানাসময়ে নানা পদকে ভূষিত হয়েছেন।

Previous Post

ঘূর্ণিঝড় মোখা: উপকূলীয় যেসব জেলায় মহাবিপদ সংকেত

Next Post

ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের কোচ স্যামি, লাল বলে কোলি

Next Post
ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের কোচ স্যামি ও লাল বলের ক্রিকেটার কোলি. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের কোচ স্যামি, লাল বলে কোলি

কক্সবাজারে সূর্য দেখা যায়নি, ঝড়ের কারণে আকাশ মেঘাচ্ছন্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় মোখা: কক্সবাজারে দেখা যায়নি সূর্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT