চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিদিনই রেকর্ড গড়ে ‘আদা’ এখন ৫০০ টাকা কেজি!

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
3:44 অপরাহ্ন 23, মে 2023
in - সেমি লিড, অর্থনীতি
A A
Fresh ginger roots piled together in a close-up shot. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্রব্য মূল্য বৃদ্ধিতে অতীতের সব রেকর্ড ভেঙেছে অন্যতম ভোগ্যপণ্য আদার বাজার দর। ১ মাস আগেও যে চীনা আদা ২২০ টাকা কেজিতে বিক্রি হতো তা এখন বিক্রি হচ্ছে ৪৮০ থেকে ৫০০ টাকা প্রতি কেজিতে। তবে দেশি আদাসহ অন্যদেশের আদার দাম এখনও অনেকটাই কম। আমদানি নির্ভর পণ্যটির সরবরাহ কম থাকায় বাজার ঊর্ধ্বমুখী বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 

রাজধানীর উল্লেখযোগ্য বাজারগুলো ঘুরে এ তথ্য জানা গেছে।

চীনা আদার দাম বাড়ার কারণ আমদানি কমে যাওয়া। বিশ্ববাজারে বুকিং দরের ঊর্ধ্বমুখী প্রবণতায় লোকসানের ঝুঁকি এড়াতে দেশের আমদানিকারকেরা পণ্যটির আমদানিতে লাগাম টেনেছেন বলে জানা গেছে। সরবরাহ ঘাটতির কারণে ভারত ও মায়ানমার থেকে আমদানি করা আদার দামও বেড়েছে।

রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি বার্মিজ আদা ৩০০ থেকে ৩৫০ টাকা, ইন্দোনেশিয়ার আদা বিক্রি হচ্ছে ৩২০ টাকা, ভিয়েতনামের আদা ২৮০ থেকে ৩০০ টাকা ও দেশি আদা ৩৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। তবে আকারে বড় এবং রান্নার জন্য প্রসেস করতে সুবিধার কারণে চীনা আদার চাহিদা বাজারে সবসময়ই বেশি।

আদার এমন মূল্য বৃদ্ধিতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্ত এবং নিম্মবিত্তের কপালে। আসন্ন কোরবানি ঈদ আদা এমন তেজিভাব ধরে রাখবে বলে আশঙ্কা তাদের।

মোহাম্মদপুর টাউন হল বাজারে পরিবারের জন্য বাজার করতে এসেছেন আমজাদ হোসেন। আদার দাম শুনে কপালে ভাঁজ ফেলে তিনি  বলেন: ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সবসময় কোন না কোন পণ্যের দাম বাড়িয়ে চলেছে। বাজারে সরকারের মনিটরিং না থাকায় এ অবস্থা। কোরবানি ঈদে মসলা বিশেষ করে আদার চাহিদা বাড়ে। ঈদের আগে দাম বাড়ালে কথা ওঠে। তাই ইদানিং ব্যবসায়ীরা আগে ভাগেই পণ্যের দাম বাড়িয়ে নিতে সিন্ডিকেট করে দাম বাড়ায়।

কারওয়ান বাজারের ব্যবসায়ী ইমতিয়াজ জানান: চীনা আদার দাম বাড়ার কারণ আমদানি কমে গেছে। সরবরাহ ঘাটতির কারণে ভারত ও মায়ানমার থেকে আমদানি করা আদার দামও বেড়েছে। তবে আদার নতুন মৌসুম শুরু হচ্ছে। আশা করা যায় খুব দ্রুতই আদার দাম কমে আসবে।

আমদানিকারকরা বলছেন: গত দুই তিন মাস ধরে চীন থেকে যে আদা আমদানি করা হয়েছে তার মান খারাপ ছিলো। তাই লোকসান গুণতে হয়েছে আমাদের। লোকসান ঝুঁকির প্রেক্ষিতে আমদানি বন্ধ রেখেছিলাম আমরা অনেকে। এখন নতুন করে আবার আমদানি প্রক্রিয়া শুরু করেছি। নতুন আদা আসলে দাম কমে আসবে।

এদিকে দিনাজপুরের হিলি বন্দর দিয়ে ভারত থেকে কেরালা আদা আসতে শুরু করেছে। এই আদার দাম পড়ছে ১৫০ থেকে ১৭০ টাকার মতো। এই আদা আমদানির প্রভাব এখনও বাজারে পড়েনি। তবে অচিরেই এ আদা আমদানির কারণে বাজারে দাম কমে আসবে বলে আশা করছেন আমদানিকারকরা।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান: পচনশীল হওয়ায় কৃষিপণ্যে আদার দীর্ঘ সময় ধরে মজুদ করা সম্ভব নয়। এটি চাষে খরচ যেমন আছে নষ্ট হবার প্রবণতাও আছে। মানুষ আগে বসত ভিটায় আদার চাষ করতো। কিন্তু বসত ভিটায় জায়গা কমেক যাওয়ায় সেটিও এখন কমে গেছে।

কৃষি অধিদপ্তরের তথ্যমতে, দেশে আদার চাহিদা প্রায় ৩ লাখ ৭১ হাজার মেট্রিকটন। গত অর্থবছরে দেশে আদার উৎপাদন ছিল ২ লাখ ৪৫ হাজার মেট্রিকটন। এ বছর উৎপাদন কমে হয়েছে ১ লাখ ৯৩ হাজার মেট্রিকটন। গত অর্থবছরে ১৭ হাজার ৭০০ হেক্টর জমিতে আদা চাষ হয়েছিল। চলতি অর্থবছরে হয়েছে ১৫ হাজার ৮০০ হেক্টর জমিতে।

আদা চাষের জন্য সময় লাগে প্রায় ১ বছর (৩০০ থেকে ৩১০ দিন)। এই সময়ে অন্য ফসল দুইটি পাওয়া গেলেও আদার ক্ষেত্রে সেটি সম্ভব না। সেজন্য কৃষক পর্যায়ে বাণিজ্যিক আদা  চাষ নেই বলতে গেলেই চলে। এমন পরিস্থিতিতে আমের বাগান-লিচু বাগানে সাথী ফসল হিসেবে এবং বাড়ির আঙিনায় আদা চাষের জন্য কৃষি অধিদপ্তর থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

Previous Post

‘পৃথিবীর সুন্দরতম বিচ্ছেদ’, ভক্তরা বলছেন ‘ভেবে দেখতে’

Next Post

ভিনির সমর্থনে ‘ক্রাইস্ট দ্য রিডিমারে’ আলো বন্ধ রাখল ব্রাজিল

Next Post
রিয়াল মাদ্রিদের ফুটবলার বলের দিকে তাকিয়ে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিনির সমর্থনে ‘ক্রাইস্ট দ্য রিডিমারে’ আলো বন্ধ রাখল ব্রাজিল

অস্ট্রেলিয়ার গোলরক্ষক অ্যাশটন অ্যাগার ও আর্জেন্টিনার লিওনেল মেসি ফুটবল ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসিকে পাশে আনতে প্রয়োজনে বেতন কমাবেন মার্টিনেজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT