চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক বান্ধবীকে মাথা দিয়ে আঘাত করেছিলেন গিগস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:35 অপরাহ্ন 09, আগস্ট 2022
in ফুটবল, স্পোর্টস
A A
একজন পুরুষের মুখোমুখি অবস্থানে থাকা ছবি, মিডিয়া কর্মী ও সাংবাদিকরা চারপাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৮ বর্ষী রায়ান গিগসের বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ ছিল প্রাক্তন বান্ধবীকে নিয়ন্ত্রণ ও জবরদস্তিমূলক আচরণ করার, সাথে আক্রমণ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার কথা খবর হয়েছে অনেকবার। এবার সামনে এলো বান্ধবীকে মাথা দিয়ে আঘাত করার কথা।

সোমবার ম্যানচেস্টার মিনশুল স্ট্রিট ক্রাউন আদালতে হাজির হয়ে সাবেক বান্ধবীর অভিযোগের মুখোমুখি হয়েছেন গিগস। একজন প্রসিকিউটর এ সময় জানান, ঝগড়ার এক পর্যায়ে বান্ধবী কেট গ্রেভিলকে ইচ্ছাকৃত মাথা দিয়ে আঘাত করেছিলেন ওয়েলসের সাবেক ফুটবলার।

গ্রেভিলকে ২০১৭ থেলে ২০২০ সাল পর্যন্ত নিয়ন্ত্রণের চেষ্টা, জবরদস্তিমূলক আচরণ এবং আক্রমণাত্মক হওয়ার অভিযোগের মুখোমুখি দাঁড়াতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফুটবলারকে। অবশ্য বরাবরই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন গিগস। আদালতে হাজির হয়ে সেই অবস্থানেই অটল থাকেন।

প্রসিকিউটর পিটার রাইট কিউসি আদালতে বলেছেন, ২০২০ সালের নভেম্বরের সেই ঘটনায় গিগস সম্পূর্ণভাবে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তিনি ইচ্ছাকৃতভাবে গ্রেভিলকে মাথা দিয়ে আঘাত করেছিলেন। যার ফলে গ্রেভিলের ঠোঁট ফুলে যায় এবং তার আঘাতের জায়গায় ক্ষতের সৃষ্টি হয়।

গিগসের বিরুদ্ধে এটাই একমাত্র অভিযোগ নয়। সাবেক বান্ধবীকে মানসিকভাবে অত্যাচারের পাশাপাশি তার বোন ইমাকে কনুই দিয়ে আঘাত করার মতো ঘটনাও নাকি ঘটিয়েছেন।

এই বিচারকাজ ১০ দিন ধরে চলতে পারে। মঙ্গলবার মামলাটি ম্যানচেস্টার ক্রাউন আদালতে স্থানান্তরিত হবে। জুরি বোর্ডকে আদালত বলেছিল, মামলার সাক্ষীদের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন এবং সাবেক খেলোয়াড় গ্যারি নেভিলকে অন্তর্ভুক্ত করতে।

গিগসের ব্যক্তিজীবন আগেও আলোচনার জন্ম দিয়েছে। ২০১৭ সালে স্ত্রী স্টেসি গিগসের সঙ্গে ইউনাইটেডের হয়ে ৯৬৩ ম্যাচ খেলা ফুটবলারের বিবাহবিচ্ছেদ ঘটে।

দীর্ঘ ৬৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়েলসকে বিশ্বকাপে তোলার কারিগর গিগস। সাবেক বান্ধবীকে শারীরিক ও মানসিকভাবে নিয়ন্ত্রণ-জবরদস্তির আচরণে মামলা হওয়ার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। ওয়েলসের কোচের পদও ছেড়ে দিয়েছেন।

Tags: ওয়েলসগিগসগ্রেভিলম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
Previous Post

বঙ্গমাতা আগামী দিনের নারীদের জন্য অনুপ্রেরণা: স্পিকার

Next Post

সৌদিতে পাচার হয়ে নির্যাতনের শিকার নূর বানু দেশে ফিরেছেন

Next Post
নূর বানু সৌদিতে পাচার থেকে ফিরে আসার পর পরিবারের সঙ্গে দেখা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদিতে পাচার হয়ে নির্যাতনের শিকার নূর বানু দেশে ফিরেছেন

ভিকির বাবা ও তার বন্ধু হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন ভিকির বাবা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT