চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্বশুরবাড়ি থেকে পাওয়া উপহারে দিতে হবে কর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:59 অপরাহ্ন 22, জানুয়ারি 2026
in - সেমি লিড, অর্থনীতি
A A
ছবি: এআই স্ক্যাচ

ছবি: এআই স্ক্যাচ

সব ধরনের উপহার এখন থেকে আর করমুক্ত থাকছে না। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংশোধিত বিধান অনুযায়ী, নির্দিষ্ট চারটি পারিবারিক সম্পর্ক ছাড়া অন্য যেকোনো উৎস থেকে পাওয়া উপহার করযোগ্য আয় হিসেবে গণ্য হবে।

নতুন নিয়মে বলা হয়েছে, সহোদর ভাই বা বোনের কাছ থেকে পাওয়া উপহারে কর ছাড় বহাল থাকলেও শ্বশুরবাড়ির আত্মীয়দের কাছ থেকে পাওয়া টাকা, গয়না কিংবা স্থাবর ও অস্থাবর সম্পদের ওপর গ্রহীতাকে আয়কর দিতে হবে। এনবিআরের এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো উপহারের নামে অবৈধ অর্থকে বৈধ করার প্রবণতা রোধ করা এবং কর ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা।

বর্তমান আয়কর আইন অনুযায়ী, কেবল চারটি সম্পর্কের ক্ষেত্রে দাতা ও গ্রহীতা উভয়েই করমুক্ত থাকবেন। এসব সম্পর্ক হলো- স্বামী-স্ত্রী, মাতা-পিতা, ছেলে-মেয়ে এবং সহোদর ভাই-বোন। উল্লেখযোগ্য বিষয় হলো, আগে ভাই-বোন এই তালিকায় না থাকলেও চলতি অর্থবছর থেকে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর ফলে এখন থেকে সহোদর ভাই-বোনের মধ্যে অর্থ বা সম্পদ লেনদেন আয়করের আওতামুক্ত থাকবে। এতে বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা স্বস্তি পেয়েছেন। তবে পাঁচ লাখ টাকার বেশি যেকোনো আর্থিক লেনদেন অবশ্যই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করতে হবে।

অন্যদিকে, শ্বশুর-শাশুড়ি, শ্যালক-শ্যালিকা, অন্যান্য আত্মীয় কিংবা বন্ধুর কাছ থেকে পাওয়া উপহার করযোগ্য আয় হিসেবে বিবেচিত হবে। যেমন, শ্বশুরবাড়ির পক্ষ থেকে জমি, ফ্ল্যাট বা বড় অঙ্কের অর্থ উপহার হিসেবে পেলে তা আয়কর রিটার্নে দেখাতে হবে এবং প্রযোজ্য কর দিতে হবে।

এনবিআর জানিয়েছে, উপহার সংক্রান্ত লেনদেনে দাতা ও গ্রহীতা উভয়কেই নিজ নিজ আয়কর নথিতে তথ্য উল্লেখ করতে হবে। তা না হলে সংশ্লিষ্ট সম্পদকে করযোগ্য আয় হিসেবে ধরে অতিরিক্ত কর বা জরিমানা আরোপ করা হতে পারে।

Tags: আয়কর আইনআয়কর রিটার্নএনবিআরজাতীয় রাজস্ব বোর্ডপ্রবাসী বাংলাদেশিবাংলাদেশ অর্থনীতি
Previous Post

স্পেনে ট্রেনের সঙ্গে ক্রেনের ধাক্কা, এক সপ্তাহে তৃতীয় রেল দুর্ঘটনা

Next Post

রাজধানীর মিরপুরে বিজিবি মোতায়েন

Next Post

রাজধানীর মিরপুরে বিজিবি মোতায়েন

আইসিসির সুবিচার পাইনি, ভারতে না যাওয়ার সিদ্ধান্ত সরকারের: আসিফ নজরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT