চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাইরাল ভিডিওতে ফাঁস আমন্ত্রণ বক্সের ভেতরের রহস্য!

বিজয় রাশমিকার বিয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:49 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2026
in বিনোদন
A A

ভারতীয় দক্ষিণী সিনেমার ‘পাওয়ার কাপল’ বিজয় দেবরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা নিজেদের বিয়ের বিস্তারিত যতই গোপনীয় রাখার চেষ্টা করুক না কেন তাদের বিয়ের বিস্তারিত বিবরণ ধীরে ধীরে সামনে আসছেই। গেল বছরের অক্টোবরে গোপনে বাগদানের পর, তারা দুজন ২৬ ফেব্রুয়ারি বিয়ে করতে চলেছেন।

কয়েকদিন আগে তাদের বিয়ের কার্ড ভাইরাল হয়েছিল, যেখানে কিছু বিবরণ প্রকাশ করা হয়েছিল। এবার একটি ভিডিওতে প্রকাশিত হল বিজয় এবং রাশমিকার আমন্ত্রণপত্রের বক্সের ভিতরে কী আছে?

জানা গেছে, বক্সটিতে রাশমিকার ব্র্যান্ড ডিয়ার ডায়েরির ‘ন্যাশনাল ক্রাশ’ পারফিউম রয়েছে। বিজয়ের ফ্যাশন ব্র্যান্ড রাউডির একটি হলুদ টি-শার্ট এবং সোনালি থলিতে একটি আয়ুর্বেদিক হ্যান্ড ও ফুট ক্রিম। আরও রয়েছে সোয়ান ঘি রোলস (মিষ্টি) এর একটি বাক্স এবং ভাজা কাজু বাদামের একটি বক্স।

এই বক্সের একটি ক্লিপ ভাইরাল হয়েছে, তবে এটি নিশ্চিত নয় যে এই বক্সটি সমস্ত অতিথিদের দেওয়া হয়েছিল নাকি এটি কোন মিডিয়া আমন্ত্রণপত্র ছিল।

ভাইরাল হওয়া ভিডিওটিতে অনেক মন্তব্য দেখা যাচ্ছে। একজন লিখেছেন যে, এই বাক্সটি মিডিয়ার জন্য। বিজয় এবং রাশমিকার অতিথিদের জন্য আরও ভালো আমন্ত্রণ বক্স হতে পারে। কেউ কেউ লিখছেন যে, ‘এখানেও ব্র্যান্ড প্রচার!’

কার্ডের তথ্য অনুযায়ী, বিয়ের মূল অনুষ্ঠান ফেব্রুয়ারির ২৬ তারিখে হলেও, তাদের জমকালো ওয়েডিং রিসেপশন বা প্রীতিভোজের আসর বসবে আগামী ৪ মার্চ! হায়দরাবাদের অভিজাত তাজ কৃষ্ণা হোটেলে এই রিসেপশন আয়োজিত হবে বলে জানা গেছে। সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চলচ্চিত্র জগত ও রাজনীতির বহু দিকপাল।

Tags: বিজয় দেবরাকোন্ডাবিয়েরাশমিকা মান্দানা
Previous Post

রমজানে ১০ লাখ নিম্ন আয়ের পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন সরবরাহ করবে সরকার

Next Post

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন আতিকুর রহমান রুমন

Next Post
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন আতিকুর রহমান রুমন

সুপার এইটে কে কার প্রতিপক্ষ, কখন কোথায় খেলবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT