চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কে হচ্ছেন গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজল রেখা’, মন্দিরা না মিথিলা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:50 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
নতুন সিনেমার জন্য গিয়াস উদ্দিন সেলিমের দলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একের পর এক সিনেমা করছেন ‘স্বপ্নজাল’ খ্যাত গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। মুক্তির প্রতীক্ষায় আছে পাপ-পুণ্য ও গুণিন নামের দুই সিনেমা। আর এবার শুরু করছেন সরকারি অনুদান প্রাপ্ত ঐতিহাসিক প্রেক্ষাপটের ‘কাজল রেখা’।

এরইমধ্যে প্রাক-প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্মাতা। শিগগির শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন গিয়াস উদ্দিন সেলিম। তার আগে সিনেমাটি সম্পর্কে বিস্তারিত জানাতে বুধবার (২ মার্চ) বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সংবাদ সম্মেলনের আয়োজন করছেন।

‘কাজল রেখা’ সিনেমায় কারা অভিনয় করছেন, অনুদান পাওয়ার পর থেকেই তা জানতে উদগ্রিব ছিলেন বাংলা সিনেমাপ্রেমীরা। সোমবার দুপুরে নির্মাতা জানিয়েছেন, ‘কাজল রেখা’র গুরুত্বপূর্ণ চরিত্রদের নাম।

নির্মাতা জানিয়েছেন, ‘কাজল রেখা’ সিনেমাটি হতে যাচ্ছে তারকাবহুল। এতে অভিনয় করছেন জনপ্রিয় চিত্রনায়ক শরিফুল রাজ, ইরেশ যাকের, রাফিয়াত রশিদ মিথিলা, মন্দিরা চক্রবর্তী, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মানসহ আরও অনেকেই।

নির্মাতার কাছে প্রশ্ন ছিলো, ‘কাজল রেখা’ চরিত্র কে করছেন? মন্দিরা নাকি মিথিলা? এ বিষয়ে কালজয়ী ছবি ‘মনপুরা’র নির্মাতা জানান, সব আগে বলে দিলে চমক থাকলো কই! বুধবার সবাই জানতে পারবেন, কাজল রেখা চরিত্রটি কে রূপদান করবেন!

বুধবারের সংবাদ সম্মেলনে নির্মাতার সঙ্গে শিল্পী ও কলাকুশলীরাও উপস্থিত থাকবেন। এমন ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিতব্য ছবির জন্য প্রস্তুতি নিয়ে কথা বলবেন তারা।

ময়মনসিংহ গীতিকার ‘কাজল রেখা’ পালা থেকেই গিয়াস উদ্দিন সেলিমের সিনেমার গল্প। সিনেমাটির প্রেক্ষাপট নিয়ে নির্মাতা বলেন, ‘ওই সময় নয় বছর বয়স হলেই সমাজের নিয়ম অনুযায়ী মেয়েদের বিয়ে দিতে হতো। কাজল রেখার বয়স যখন নয় হয়, তখন এক নতুন গল্প তৈরি হয়। এটাই আমার ছবির মূল গল্প। ছবির চিত্রনাট্য ও সংলাপ বিন্যাস করছি আমি নিজেই।’

Tags: আজাদ আবুল কালামইরেশ যাকেরকাজল রেখাখায়রুল বাসারগিয়াস উদ্দিন সেলিমতারকাবহুলরাফিয়াত রশিদ মিথিলালিড বিনোদনসাদিয়া আয়মানসিনেমা
Previous Post

মেয়েকে হারানোর কদিন পর বাবার মৃত্যু, এমন দিনেও মাঠে সোলাঙ্কি

Next Post

যুক্তরাষ্ট্রের টিকা অনুদানপ্রাপ্ত সকল দেশের তালিকার শীর্ষে বাংলাদেশ

Next Post
ফাইজার COVID-19 ভ্যাকসিনের সিরিনের চারটি ভ্যাকসিনের বোতল. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের টিকা অনুদানপ্রাপ্ত সকল দেশের তালিকার শীর্ষে বাংলাদেশ

ক্রিকেটপ্রেমীদের উল্লাসে মুখোশ পরা ব্যক্তি ও জার্সি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভক্তের ভাগ্যের চাকা যেভাবে ঘুরিয়ে দিয়েছিলেন মাহমুদউল্লাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT