চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনফান্তিনোর বিরোধিতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:25 অপরাহ্ন 18, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
FIFA logo on a black background with green trees in the background. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও নতুন এক আলোচনায় জিয়ান্নি ইনফান্তিনো এবং ফিফা। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সভাপতিকে নিয়ে সমালোচনা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কেভিন ল্যামোরকে সংস্থাটি বরখাস্ত করেছে। ইনফান্তিনোর বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপসহ বৈশ্বিক টুর্নামেন্টগুলোর মালিকানা বিক্রির পরিকল্পনার তীব্র বিরোধীতা করেছিলেন।

বিবৃতিতে ফিফার একজন মুখপাত্র বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, ‘চিফ অপারেটিং অফিসার হিসেবে কেভিন ল্যামোরের সাথে ফিফার কর্মসম্পর্ক ১৭ আগস্ট ২০২৬ তারিখে শেষ হয়েছে। ফিফা কেভিনকে তার দুই বছরের সেবার জন্য ধন্যবাদ জানায় এবং ভবিষ্যতের জন্য তার শুভকামনা করছে।’

সোমবার সন্ধ্যায় ফিফার সেক্রেটারি জেনারেল ম্যাটিয়াস গ্রাফস্ট্রম একটি ইমেইলের মাধ্যমে কর্মীদের খবরটি জানান। তিনি তাদের বলেছেন, ‘সংস্থাটি ল্যামুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে সম্মত হয়েছেন।’

গত মাসে ল্যামোর বিতর্কিত ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) পরিকল্পনাকে ‘একজনের প্রকল্প’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেছেন, ‘ফুটবলের রাজনৈতিক নেতাদের এখন নিজেদের সঠিক প্রশ্ন করার এবং সঠিক সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। এখন পরিত্যক্ত এ প্রকল্পটি সম্পর্কে ফিফার নিজস্ব প্রশাসনকে প্রতারিত করা হয়েছিল। আমাদের এবং ফিফার শত শত নিবেদিতপ্রাণ কর্মীদের লক্ষ্য হলো ফুটবলের সেবা করা।’

‘একজন সভাপতিকে অবশ্যই মানুষকে একত্রিত করতে হবে, তাদের ঐক্যবদ্ধ করতে হবে এবং অনুপ্রাণিত করতে হবে। আজ আমরা এর বিপরীতটাই দেখছি। এর ফলে যদি আমার চাকরি চলে যায়, তবে তাই হোক। আমি সেই সিদ্ধান্তটি বুঝব এবং সম্মান করব। অন্তত আজ রাতে আমি শান্তিতে ঘুমাতে পারব।’

ল্যামোর ২০২৪ সালের নভেম্বরে ফিফায় যোগ দেন। এর আগে তিনি উয়েফার ডেপুটি জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ইনফান্তিনোর চেয়ে ব্যবস্থাপনার দুই স্তর নিচে ছিলেন।

চলতি মাসের শুরুতে মরক্কোতে অনুষ্ঠিত এক বৈঠকে ইনফান্তিনো ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমর্থন পেলেও, ইংলিশ এক গণমাধ্যমকে জানানো হয়েছে, ল্যামোরকে সেখানে আমন্ত্রণ জানানো হয়নি।

Tags: জিয়ান্নি ইনফান্তিনোফিফালিড স্পোর্টস
Previous Post

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

Next Post

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতিতে ঢাকার উদ্বেগ

Next Post
রোহিঙ্গা শরণার্থীদের বিশাল সমাগম, মিয়ানমার ও বাংলাদেশের উদ্বেগ. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতিতে ঢাকার উদ্বেগ

শিক্ষামন্ত্রী শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার আলোচনা চলছে: শিক্ষামন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT