চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজিতে টানাটানির শেষে ম্যানসিটির হয়ে গেলেন দোন্নারুমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:03 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটির গোলরক্ষক দোন্নারুমা হাসছেন, পিএসজিতে টানাটানির পর. Channel i News - চ্যানেল আই নিউজ

সিটিতে দোন্নারুমা

গ্রীষ্ম দলবদলের শেষদিনে হরেক চমকের দেখা মিলছে। শেষ মুহূর্তে দল পাল্টাচ্ছেন অনেকে। রশি টানাটানির শেষে কেউ পাচ্ছেন নতুন ঠিকানা। পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমাকে যেমন শেষদিনে ম্যানচেস্টার সিটিতে আনলেন পেপ গার্দিওলা। তুরস্কের ক্লাব ফেনেরবাচের কাছে এডেরসনকে ছেড়ে দেয়া প্রায় নিশ্চিত সিটির। শূন্যস্থান পূরণের জন্য ইতালিয়ান দোন্নারুমাকে ম্যানচেস্টারে আনা। এমন জানাচ্ছেন দলবদলের নির্ভরযোগ্য মাধ্যম ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

ম্যানসিটি গোলরক্ষক বদলালো একদম শেষমুহূর্তে। ২৬ বর্ষী দোন্নারুমার সিটি যাত্রা নিয়ে রোমানো জানিয়েছেন, ৩০ থেকে ৩৫ মিলিয়ন পাউন্ডে দীর্ঘমেয়াদি চুক্তিতে সম্মত হয়েছে দুপক্ষ। সোমবার মেডিকেল শেষে আনুষ্ঠানিক পরিচয়পর্ব হবে ইতিহাদ স্টেডিয়ামে।

সিটিজেনরা দ্রুত পদক্ষেপ নিয়েছে কারণ, দলের বর্তমান প্রথম গোলরক্ষক এডেরসনকে ছেড়ে দিচ্ছে তুরস্কের জায়ান্ট ফেনেরবাচের কাছে। ব্রাজিলিয়ান কিপারের ট্রান্সফার ফি নির্ধারিত হয়েছে ১৪ মিলিয়ন ইউরো। এডেরসনের এজেন্ট হোর্হে মেন্ডেস ফেনেরবাচের ক্রীড়া পরিচালক ডেভিন ওজেকের সঙ্গে শর্তাবলী চূড়ান্ত করেছেন।

পিএসজি কোচ লুইস এনরিকের অধীনে নিয়মিত একাদশে জায়গা হারিয়ে ফেলেন দোন্নারুমা। লিল থেকে ফরাসি গোলরক্ষক লুকাস শেভালিয়েকে এনেছে পিএসজি।

আন্তর্জাতিক বিরতির পর সিটি জার্সিতে অভিষেক হতে পারে দোন্নারুমার। তার সম্ভাব্য প্রথম ম্যাচ ১৪ সেপ্টেম্বর, প্রিমিয়ার লিগে লগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে।

Tags: জিয়ানলুইজি দোন্নারুমাপিএসজিপেপ গার্দিওলাফেনেরবাচেম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
Previous Post

অরুণোদয়ের অগ্নিসাক্ষী মুস্তাফা মনোয়ার

Next Post

কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলির মামলায় অভিযোগ গঠন শুনানি ১১ সেপ্টেম্বর

Next Post
কার্নিশে ঝুলে থাকা ছাত্রের ছবি, গুলির মামলার শুনানির জন্য প্রস্তুতি নিচ্ছে পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলির মামলায় অভিযোগ গঠন শুনানি ১১ সেপ্টেম্বর

মেসি ফুটবল মাঠে খেলছেন, পেশাদার ফুটবল খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি মেসি নই যে ফিরেই জিতিয়ে দেব’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT