চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুরির অভিযোগ দিতে গিয়ে হেনস্থার শিকার জবি শিক্ষার্থী

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
3:01 অপরাহ্ন 24, এপ্রিল 2025
in শিক্ষা
A A
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভবনের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইকেল চুরির ঘটনায় রেজিস্ট্রারের কাছে অভিযোগ দিতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) একজন শিক্ষার্থী। নিরাপত্তা সংক্রান্ত লিখিত অভিযোগ জানাতে গেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন ক্ষিপ্ত হয়ে বলেন, ‘গেট আউট, বের করে দাও ওকে!’– এমনই অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জবি শাখার সভাপতি ইভান তাহসীব।

বুধবার (২৩ এপ্রিল) এ ঘটনার একটি অডিও রেকর্ড প্রতিবেদকের কাছে আসে। এর আগে দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস কক্ষে এ হেনস্থার ঘটনা ঘটে। অডিও ক্লিপে রেজিস্ট্রারকে বলতে শোনা যায়, আমরা শিক্ষার্থীদের মালামালের নিরাপত্তা দিতে পারবো না, মালামাল তাদের নিজেদের দায়িত্বে রাখতে হবে। শিক্ষার্থীরা কী খাবে, কোথায় থাকবে, এটা প্রশাসনের দায়িত্ব না। বিশ্ববিদ্যালয় এ ধরনের কোনো দায়ভার নেবে না।

একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন পড়তে আসো? এলাকায় কলেজে পড়লেই তো পারতে। এরপর তিনি ইভান তাহসীবকে বের করে দিতে বলেন।

ইভান তাহসীব বলেন, আমার এক ছোট ভাইয়ের সাইকেল চুরি হওয়ায় বিষয়টি রেজিস্ট্রারকে জানাতে যাই। তিনি শুরুতেই বলেন, বিশ্ববিদ্যালয়ের কোনো গ্যারেজ নেই এবং শহীদ সাজিদ ভবনের আন্ডারগ্রাউন্ডের নিরাপত্তার দায় প্রশাসনের না। অথচ শিক্ষার্থীরা টিউশনি করে সেই টাকায় সাইকেল কিনে এবং সেই সাইকেল দিয়েই আবার টিউশনি করে। যদি গ্যারেজের নিরাপত্তা দেওয়া না হয়, তাহলে সেটি বন্ধ করে দেওয়া হোক, অথবা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হোক বিশ্ববিদ্যালয় কোনও মালামালের দায়িত্ব নেবে না।

তীব্র সমালোচনা

এদিকে এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা হচ্ছে। অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পদত্যাগ দাবিও করেন। পাশাপাশি শিক্ষার্থী বুধবার রাতে একটি ঝটিকা মিছিলও বের করেছে৷ মিছিলে শিক্ষার্থীরা স্লোগান দেন— ‘রেজিস্টারের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘স্বৈরাচারের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘দালালদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘এক দুই তিন চার, রেজিস্টার গদি ছাড়’।

রসায়ন বিভাগের শিক্ষার্থী তওসিব মাহমুদ সোহান সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, শিক্ষার্থীদের দায়িত্ব যে রেজিস্ট্রার নিতে চায় না, সেই রেজিস্ট্রার শিক্ষার্থীদেরও প্রয়োজন নাই। জবি রেজিস্ট্রারের পদত্যাগ চাই।

নাট্যকলা বিভাগের শিক্ষার্থী তাকরিম আহমেদ মন্তব্য করেন, এরকম আচরণের একজন মানুষ কীভাবে প্রশাসনে আছে, বুঝে পাই না। সবসময় শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করে আসছে।এরকম একজনকে আমাদের গার্ডিয়ান হিসেবে চাই না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নওশীন নওয়ার জয়া জানান, ছয় মাস আগে হল ও আবাসন সংক্রান্ত বিষয়ে রেজিস্ট্রারের কাছে গিয়ে একই রকম অভিজ্ঞতার শিকার হয়েছি। তার অস্বাভাবিক আচরণে রেজিস্ট্রার অফিসে আর যেতে ইচ্ছা করে না।

ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন, রেজিস্ট্রার মহোদয়ের দাম্ভিকতার পরিচয় আমরা আগেই পেয়েছি। আজ তিনি শিক্ষার্থীদের হেনস্তা করে নিজের ক্ষমতার দম্ভ দেখিয়েছেন।

জবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা লিখেছেন, রেজিস্ট্রার সাহেব, শেখ হাসিনা হয়ে উঠার চেষ্টা করবেন না। আপনি যা করেছেন এটা ক্ষমার অযোগ্য। আপনাকে আর প্রশাসনে দেখতে চাই না।

Previous Post

সন্ত্রাসের আশ্রয়স্থল ধ্বংস করার সময় এসেছে: নরেন্দ্র মোদি

Next Post

নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক, ঘুমন্ত অবস্থায় নারীর মর্মান্তিক মৃত্যু

Next Post
বসতঘরে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু, ব্যাপক জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক, ঘুমন্ত অবস্থায় নারীর মর্মান্তিক মৃত্যু

নৌপরিবহন উপদেষ্টা কক্সবাজারে নদী বন্দর স্থাপনের জন্য পরিদর্শন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে নদী বন্দর স্থাপনে অবৈধ দখলদার উচ্ছেদ হবে: নৌপরিবহন উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT