চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রিনল্যান্ড ইস্যুতে ২০২৬ বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে জার্মানি

ফুটবল আসর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:44 পূর্বাহ্ন 22, জানুয়ারি 2026
in ফুটবল, স্পোর্টস
A A

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে, সেটি দখলের পরিকল্পনা কষছেন। ফলে উত্তপ্ত ইউরোপ। জেরে ২০২৬ ফিফা বিশ্বকাপ বয়কটের ডাক দিতে পারে জার্মানি, সঙ্গ দেয়ার কথা ছিল ফ্রান্সেরও।

যুক্তরাষ্ট্রের মাটিতে খেলবে না চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা, জানিয়ে দেশটির রাজনৈতিক দলের নেতা ও সংসদ-সদস্যরা জার্মান ফুটবল ফেডারেশনকে (ডিএফবি) দ্রুত এ বিষয় সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছেন। জার্মানির সরকারদলীয় রাজনৈতিক দল ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) এতে সম্মতি আছে।

সিডিইউয়ের নেতা ইয়ুর্গেন হার্ডট বলেছেন, ‘জার্মানির বিশ্বকাপ বয়কটের সম্ভবনা আছে। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পকে জবাব দেয়ার শেষ অবলম্বন হিসেবে বিশ্বকাপ বয়কটকে বিবেচনা করা হবে।’

ডেনমার্ক ছাড়াও জার্মানিসহ ইউরোপের আটটি দেশ গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করেছে। ফলে যুক্তরাষ্ট্র দেশগুলোর উপর চড়া শুল্ক আরোপের হুমকি দিয়েছে। সেটি কার্যকর হলে বিশ্বকাপ বর্জনের পথে হাঁটবে জার্মানি।

এ বিষয় ফ্রান্স সরকারের কথা আবার ভিন্ন। তাদের ক্রীড়ামন্ত্রী জানান, বিশ্বকাপ বয়কটের পক্ষে নয় ফ্রান্স।

ফরাসি রাজনীতিবিদ এরিক কোকেরেল বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপের সহ-আয়োজক থেকে বঞ্চিত করা উচিত নয়, যা তারা কানাডা এবং মেক্সিকোর সাথে ভাগ করে নিচ্ছে।’

আলোচনায় আছে, ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করলে বেশকিছু ইউরোপীয় রাষ্ট্র বিশ্বকাপ বয়কট করতে পারে। জার্মানির বিশ্বকাপে অংশগ্রহণ করা বা না করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির ফুটবল ফেডারেশন। বয়কটের পক্ষে জনমত প্রচারণা চালাচ্ছেন রাজনীতিবিদরা।

জার্মানির ২০২৬ বিশ্বকাপ বয়কটের বিষয় আইএনএসএ পোলিং ইনস্টিটিউট একটি জরিপ করেছে। দেখা যায়, জার্মান জনসংখ্যার অধিকাংশ জনগণ বয়কটের পক্ষে। দেশটির ৪৭ শতাংশ মানুষ বিশ্বকাপ বয়কটের পক্ষে ভোট দিয়েছেন। বিপরীতে বিশ্বকাপে খেলার পক্ষে ৩৫ শতাংশ মানুষ।

২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো হলেও মার্কিন মাটিতেই বেশিরভাগ ম্যাচ হবে।

Tags: ২০২৬ ফিফা বিশ্বকাপগ্রিনল্যান্ডজার্মানিফিফাযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
Previous Post

তারেক রহমানের জনসভা ঘিরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে মানুষের ঢল

Next Post

শাহজালাল–শাহ পরান মাজার জিয়ারতের পর সিলেটে ভোট চাইলেন তারেক রহমান

Next Post

শাহজালাল–শাহ পরান মাজার জিয়ারতের পর সিলেটে ভোট চাইলেন তারেক রহমান

সজীব ওয়াজেদ জয় এবং পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT