চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় জয়ে বিশ্বকাপের টিকিট কাটল জার্মানি ও নেদারল্যান্ডস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:43 পূর্বাহ্ন 18, নভেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
জার্মানি ও নেদারল্যান্ডসের ফুটবল দল বিশ্বকাপের টিকিট জিতেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানি এবং নেদারল্যান্ডস

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপ অঞ্চল থেকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেশ সতর্ক হয়েই মাঠে নেমেছিল জার্মানি। হারলেই খেলতে হতো প্লে-অফ। তবে শঙ্কা কাটিয়ে স্লোভাকিয়াকে বড় ব্যবধানে হারিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। রাতের অন্য ম্যাচে লিথুয়ানিয়া হারিয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে নেদারল্যান্ডস।

লেইপজিগে সোমবার রাতে স্লোভাকিয়াকে ৬-০তে বিধ্বস্ত করে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে জুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা। জার্মানির হয়ে জোড়া গোলের দেখা পেয়েছেন লেরয় সানে। বাকি ৪টি গোল করেন নিক ওয়াল্টম্যান, সার্জ গ্যানাব্রি, রিডলে বাকু ও আসান ওয়েদ্রাওগো। আরেক ম্যাচে লিথুয়ানিয়াকে ৪-০তে গোলে হারিয়েছে ডাচরা। গোল চারটি করেন তিজানি রেইন্ডার্স, কোডি গাকপো, জাভি সিমন্স ও ডনিয়েল ম্যালেন।

‎পুরো ম্যাচে ৭২ শতাংশ বল দখলে রাখে জার্মানরা। গোলের জন্য নেয়া ২৩ শটের মধ্যে তাদের লক্ষ্যে ছিল ১৪টি। বিপরীতে স্লোভাকিয়ার ৪ শটের মধ্যে লক্ষ্যে ছিল কেবল দুটি।

শুরু থেকেই আক্রমণ চালায় জার্মানি। জালের দেখা পায় ১৮ মিনিটে। জসুয়া কিমিখের ক্রসে হেডারে গোল করেন ওয়াল্টম্যান। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্যানাব্রি। ম্যাচের ৩৬ ও ৪১ মিনিটের দুই গোলই করেন সানে। তাতে ৪-০তে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্লোভাকিয়া।

দ্বিতীয়ার্ধেও স্লোভাকিয়াকে কোণঠাসা করে রাখে স্বাগতিক দল। ৬৭ মিনিটে দলের পঞ্চম গোল করেন বাকু। ম্যাচ শেষ হওয়ার ১১ মিনিট আগে সফরকারীদের জালে আরও একবার বল পাঠায় জার্মানি। ওয়েদ্রাওগোর শটে ৬-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে নাগেলসম্যানের দল।‎

আরেক ম্যচে আমস্টারডামে বড় জয় পায় নেদারল্যান্ডস। ১৬ মিনিটে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ফ্রেঙ্কি ডি জংয়ের পাসে গোল করেন রেইন্ডার্স। প্রথমার্ধে আর কোন গোল না হলে ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় ডাচরা।

দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে পেনাল্টি পায় নেদারল্যান্ডস। সেখানে থেকে ব্যবধান দ্বিগুণ করেন গাকপো। চার মিনিটের মাথায় স্কোরবোর্ডে আরও দুটি গোল যোগ করে ডাচবাহিনী, প্রথম গোলটি করেন সিমন্স এবং দ্বিতীয় গোলটি করেন ম্যালেন।

আট ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে থেকে বাছাই শেষ করল নেদারল্যান্ডস। একই সময়ে আরেক ম্যাচে মাল্টাকে ৩-২ গোলে হারিয়ে ১৭ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হওয়া পোল্যান্ড খেলবে প্লে-অফে। অন্যদিকে জার্মানির বিপক্ষে হারে অপেক্ষা বাড়ল স্লোভাকিয়ার। তাদেরও খেলতে হবে প্লে-অফ। ২০ নভেম্বর ড্রয়ের পর জানা যাবে প্লে-অফে কে কার প্রতিপক্ষ।

Tags: জার্মানিনেদারল্যান্ডসফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ বাছাইলিড স্পোর্টস
Previous Post

শীর্ষ মাওবাদী কমান্ডার মাদভি হিডমা নিহত

Next Post

ফ্রান্সের কাছ থেকে ১০০টি রাফাল যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন

Next Post
ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমান গ্রহণের সময় ইউক্রেনের প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের কাছ থেকে ১০০টি রাফাল যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন

চ্যানেল আই অনলাইন সংবাদে দুই বিশ্লেষকের সাক্ষাৎকার।. Channel i News - চ্যানেল আই নিউজ

৮ দলের আন্দোলন দাবি আদায়ের চেয়ে রাজনীতিতে নিজেদের অবস্থান তুলে ধরাই লক্ষ্য বলছেন বিশ্লেষকরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT